দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নিম্নচাপের জেরে কলকাতায় বুধবার থেকে শুরু হবে বৃষ্টি

নিজস্ব প্রতিনিধি: উত্তর- পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া ঘূর্ণাবর্তের জেরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা তৈরি হয়েছে।আর তার জেরেই আজ থেকে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গ বিশেষত উপকূলের জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।কলকাতা(Kolkata) সহ দক্ষিণবঙ্গে(South Bengal) হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা থাকছে।

এদিকে এই সময় দিনের তাপমাত্রা ২-৩ডিগ্রি কমলেও বাতাসে আদ্রতা বেশি থাকার কারণে অস্বস্তিকর আবহাওয়া জারি থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ সৌরিশ বন্দোপাধ্যায়। আবহাওয়া দপ্তরের(Weather Department) পূর্বাভাস অনুযায়ী আগামী মঙ্গলবার নাগাদ উড়িষ্যাতে নিম্নচাপটি বৃষ্টি নামাবে। কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলিতে মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত এর জেরে বস্ত্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দক্ষিণের অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে।

উত্তরবঙ্গতেও(NorthBengal) হালকা থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গে বুধবার থেকে শনিবারের মধ্যে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমে যাবে। তবে আপেক্ষিক আদ্রতা বেশি থাকবে তার দরুন অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। উত্তরবঙ্গে আগামী কয়েক দিন হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হল সেখানে তাপমাত্রা বড় ধরনের কোন হেরফের হবে না।

Published by:

Share Link:

More Releted News:

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

‘‌নাগরিকের অধিকার হরণ করা যায় না’‌, মোটরবাইক বন্ধে কমিশনকে ভর্ৎসনা হাইকোর্টের

শহরে বসেই বাংলার ভোটে নজরদারি শাহের, আচমকাই হাজির সল্টলেকের ‘ওয়ার রুম’-এ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ