স্পেনে প্রবল বৃষ্টি, রাজধানী মাদ্রিদে বন্ধ যাতায়াত ব্যবস্থা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্পেনে বৃষ্টির দাপট। আকস্মিক প্রবল বেগে বৃষ্টিতে স্পেনের একাধিক শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানী মাদ্রিদের কয়েকটি সাবওয়ে ও হাইস্পিড সম্পন্ন ট্রেনগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। প্রবল বৃষ্টিপাতে সেন্ট্রাল স্পেনে দুইজন ব্যক্তি নিখোঁজ। আলবের্চে নদীর জলস্ফীতির কারণেই তাঁরা নিখোঁজ বলে প্রাথমিক অনুমান। তাঁদের খোঁজে নেমেছে স্পেনের উদ্ধারকর্মীরা।

প্রবল বৃষ্টিপাতে স্পেনের মাদ্রিদ, কাস্টিল, কাতালোনিয়া এবং ভ্যালেন্সিয়া অঞ্চলের রাস্তাগুলি জলমগ্ন। অনেক এলাকায় শিলাবৃষ্টিও হয়েছে। সোমবার বৃষ্টির মাত্রা কমলেও দেশের বহু অঞ্চলে কমলা থেকে হলুদ সতর্কতা জারি রয়েছে।   

সোমবার সকালে মাদ্রিদের বেশ কয়েকটি স্থানে সাবওয়ে লাইন বন্ধ ছিল। দক্ষিণ স্পেনের মাদ্রিদ এবং আন্দালুসিয়া অঞ্চলের মধ্যে উচ্চগতিসম্পন্ন ট্রেনগুলি ধীরে চালানো হয়। মৌসুমী ঝড় ‘ডানা’র প্রভাবে প্রবল বন্যার মুখোমুখি স্পেন। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর মেলেনি। রাজধানীতে স্থগিত করা হয়েছে গুরুত্বপূর্ণ ফুটবল ম্যাচ।অস্বাভাবিক বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতির কারণে শহরবাসীকে বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছেন মাদ্রিদের মেয়র।

বন্যার পাশাপাশি হচ্ছে ভূমিধসও। যে কারণে কাঁদামাটিতে আটকে গেছে বহু যানবাহন। পরিস্থিতি মোকাবেলায় জরুরি পণ্যবাহী ট্রাক ছাড়া অন্যান্য গাড়ি রাস্তায় নিষিদ্ধ করেছে প্রশাসন।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের