রাজ্যপালের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আবারও বাড়ল রাজ্য –রাজ্যপাল সংঘাত। উপাচার্য নিয়োগ নিয়ে বিতর্কের মাঝেই ১৬টি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল। রাজভবনের তরফে উপাচার্য নিয়োগ নিয়ে একাধিক নির্দেশ জারি করা হয়েছিল। এবার মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কড়া ভাষায় সমালোচনা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোসের। রাজ্যের শিক্ষাব্যবস্থাকে রাজ্যপাল দেউলিয়া করে দিতে চাইছেন বলে আক্রমণ শিক্ষামন্ত্রীর। রাজ্যপালের বিরুদ্ধে  বিধানসভায় প্রস্তাব আনার চিন্তাভাবনা চলছে বলেও জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এমনকি নিয়ম ভাঙার অভিযোগে রাজ্যপালের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর।  

রাজ্যের অধীনস্থ বিশ্ববিদ্যালয়গুলি সহ কৃষি ও প্রাণী বিশ্ববিদ্যালয়গুলিতেও  অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বা শিক্ষা দফতরের সঙ্গে আলোচনা না করে কোন আইনবলে রাজ্যপাল তথা আচার্য এভাবে একক সিদ্ধান্ত নিতে পারেন সেই নিয়ে প্রশ্ন উঠছে। একক সিদ্ধান্তে উপাচার্য নিয়োগ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘তিনি ভিসি বসাচ্ছেন আবার তাড়িয়ে দিচ্ছেন। এই রাজ্যপালের তালিবানি মনোভাব। রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশকে তোয়াক্কা না করে, তাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে, নির্বাচিত মুখ্যমন্ত্রীকে অপমান করে উচ্চ শিক্ষা দফতরকে বাইপাস করে একতরফা ভাবে উপাচার্য নিয়োগ করে দিচ্ছেন।’’  

রাজ্যপালের সঙ্গে একাধিক বিষয়ে আলোচনার প্রসঙ্গ থাকলেও তা করা সম্ভব হয়না। এই প্রসঙ্গে ক্ষোভ উগড়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘‘আগের রাজ্যপাল ধনখড় আলোচনার টেবিলে বসতেন। আইন নিয়ে তর্কাতর্কি হত। ফাইল চালাচালি হত। আমরা বার বার আলোচনার পক্ষে। সচিব রাজভবনের সঙ্গে যোগাযোগও করেছিলেন। ওঁর তালিবানি ফতোয়ার পরেও আমরা ফাইল পাঠিয়ে গেছি। কিন্তু আলোচনা হয়নি। বর্তমান রাজ্যপালের সঙ্গে শেষ কথা হয়েছে ফেব্রুয়ারি মাসে।’’

প্রসঙ্গত আচার্যই উপাচার্য, রাজ্যপালের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছিলেন শিক্ষামন্ত্রী। ব্রাত্য বসু প্রশ্ন তুলেছেন, ‘আচার্য-ই উপাচার্য! কীভাবে সম্ভব? আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেন। ১৬টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে ফের যে সংঘাত চরমে উঠবে তা আশঙ্কা করাই হয়েছিল। এবার তা প্রকাশ পেল। বর্তমান রাজ্যপালের সঙ্গে রাজ্যের সংঘাত ফের প্রকাশ্যে।

উইকএন্ডে ছুটি কাটানোর নতুন ঠিকানা, শাল-পিয়ালে ঘেরা নির্জন হোরাপ জঙ্গল

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

ভুলেও করবেন না এই কাজ, মা দুর্গাকে তুষ্ট করতে অর্পণ করবেন কোন ফুল?

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪