দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কংগ্রেসের নির্বাচনী সমিতি থেকে বাদ গেলেন মনমোহন সিং

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কংগ্রেস সভাপতির দায়িত্ব নেওয়ার পরে দলের কেন্দ্রীয় নির্বাচনী সমিতি পুনর্গঠন করলেন মল্লিকার্জুন খাড়গে। সমিতিতে দলের দুই প্রাক্তন সভাপতি সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধি থাকলেও জায়গা হয়নি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনির। অসুস্থতার কারণেই দলের দুই প্রবীণ নেতাকে নির্বাচনী সমতিতে রাখা হয়নি বলে সোমবার রাতে কংগ্রেসের এক শীর্ষ নেতা দাবি করেছেন।

চলতি বছরের শেষের দিকে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও মিজোরাম বিধানসভার ভোট। সামনের বছরে লোকসভার ভোট রয়েছে। আর ওই ভোটে দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করার দায়িত্বে থাকছে কেন্দ্রীয় নির্বাচনী সমিতি। তাই তড়িঘড়ি করেই ওই নির্বাচনী সমিতি গঠন করেছেন কংগ্রেস সভাপতি। পূর্বতন কমিটি থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, এ কে অ্যান্টনি-সহ মোট সাত জন বাদ পড়েছেন। বাকি যারা বাদ গেলেন তারা হলেন মুকুল ওয়াসনিক, বীরাপ্পা মইলি, গিরিজা ব্যাস, জনার্দন দ্বিবেদী এবং মহসিনা কিদোয়াই।  

১৬ জনের যে নতুন নির্বাচনী সমিতি গঠন করা হয়েছে তাতে রয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি, অম্বিকা সোনি, লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী, সলমান খুরশিদ, মধুসুদন মিস্ত্রি, তেলেঙ্গানার প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি এন উত্তম কুমার রেড্ডি, ছত্তিসগড়ের উপমুখ্যমন্ত্রী টিএস সিং দেও, কর্নাটকের মন্ত্রী কে জি জর্জ, প্রীতম সিং, মোহাম্মদ জাভেদ, আমি যাজ্ঞিক, পিএল পুনিয়া, ওমকার মারকাম এবং কে সি বেনুগোপাল।

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

প্রথমবার বাবা-মাকে ফ্লাইটে চড়িয়ে সারপ্রাইজ মুম্বইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

রজনীকান্ত থেকে কমল হাসান, সকাল সকাল তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে সামিল তারকারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ