জি-২০ সম্মেলনের জন্য তিন দিন দিল্লিতে বন্ধ সুইগি-অ্যামাজন ডেলিভারি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জি-২০ সম্মেলনে বিদেশি অতিথিদের যাতায়াত মসৃণ করতে ৮ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত মধ্য দিল্লিতে অনলাইন ফুড ও ই-কমার্স ডেলিভারি বন্ধ থাকছে। অর্থা‍ৎ ওই তিন দিন সুইগি, জোমাটো, অ্যামাজনের মতো সংস্থা গ্রাহকদের কাছে কোনও পরিষেবা পৌঁছে দিতে পারবে না। এ্‌ই সিদ্ধান্তের কথা জানিয়েছেন দিল্লি পুলিশের বিশেষ কমিশনার (ট্র্যাফিক) এস এস যাদব।

জি-২০ সম্মেলন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর থেকেই দিল্লিতে এসে পৌঁছতে শুরু করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন-সহ বিদেশি রাষ্ট্রপ্রধান ও তাদের সাঙ্গপাঙ্গোরা। প্রগতি ময়দানে ভারত মণ্ডপমে বসছে সম্মেলন। আর বিদেশি অতিথিদের নিরাপত্তার দোহাই পেড়ে কার্যত রাজধানীবাসীকে টানা তিনদিন ঘরবন্দি করে রাখার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি পুলিশ। ইতিমধ্যেই ৮ থেকে ১০ সেপ্টেম্বর রাজধানীর সমসত শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাঙ্ক, সরকারি ও বেসরকারি অফিস, রেস্তোরাঁ, ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুধু তাই নয়, ক্লাউড কিচেন এবং হোম ফুড সার্ভিসের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলিকে তিনদিন ব্যবসাপত্র লাটে তোলার নির্দেশ জারি করা হয়েছে। যেহেতু কোনও ক্লাউড কিচেন ও হোম ডেলিভারি সার্ভিস খোলা থাকছে না, তাই তিন দিন সুইগি-জোমাটোর মতো অনলাইন ফুড ডেলিভারি সংস্থাকেও ব্যবসা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দিল্লি পুলিশ। তবে শুধু মাত্র ওষুধ এবং জরুরি পণ্য ডেলিভারি করার জন্য ই-কমার্স সংস্থাগুলিকে অনুমতি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দিল্লি পুলিশের বিশেষ কমিশনার।

স্কুল ছাত্রীদের সাথে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

হাসপাতাল পরিদর্শনে গিয়ে মই বেয়ে ছাদে উঠলেন বিজেপি বিধায়ক, কেন?

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে

মোদিকে নিজের হাতে ঝালমুড়ি বানিয়ে খাওয়ালেন শুভেন্দু অধিকারী, ভাইরাল ভিডিও

‘অভিনয় ছেড়ে দিয়েছেন মৌসুমী চট্টোপাধ্যায়’, গুজব শুনেই রেগে আগুন ‘পিকু’ অভিনেত্রী

তুলসিহাটা চক্রের পাড়ো জুনিয়র হাইস্কুলে মাত্র একজন শিক্ষক, চিন্তায় অভিভাবকরা

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

মুজাফফরাবাদের কাছে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার, মৃত ২১

যানজট নিয়ন্ত্রণে পুরুলিয়া বড় পদক্ষেপ, চালু অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে দুর্যোগ! হার মানবে ছাতা, জারি লাল সতর্কতা