ঝাড়গ্রামের একাধিক এলাকায় ১০০ টি দাঁতাল হাতি দাপিয়ে বেড়াচ্ছে

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির তাণ্ডব ক্রমশই বাড়ছে। হাতির হানায় ব্যাপক পরিমানে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। শুধু ক্ষয়ক্ষতি না মানুষের প্রাণহানির ঘটনা ঘটছে হাতির তাণ্ডবে। হাতির তান্ডবে একপ্রকার নাজেহাল ঝাড়গ্রামবাসী। মঙ্গলবারও হাতির তাণ্ডব থেকে রেহাই পেলেন না ঝাড়গ্রামবাসী। মঙ্গলবার ভোর রাতে ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের(Sakrail Block)পাথরা গ্রাম পঞ্চায়েত এলাকা জুড়ে হাতির তাণ্ডবে ঘরবাড়ি ভেঙেছে।

স্থানীয় সূত্রে খবর, প্রায় ১০০ টি দাঁতাল হাতি এলাকায় প্রবেশ করে ৯-১০ টি বাড়ি ভেঙে চুরমার করেছে। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলের পড়াশুলি, পাথরা, যুগিশোল, নাইকানশোল সহ শুকনাখালি অঙ্গনওয়াড়ী কেন্দ্র সহ বিস্তীর্ণ এলাকায় ভোর রাতে হাতির(Elephant)দল ঢুকে এলাকায় ব্যাপক ভাঙচুর চালায়। শুধু ঘর বাড়ি নয় এলাকার চাষের জমিরও ব্যাপক তাণ্ডব চালিয়ে ক্ষয়ক্ষতি করেছে দাঁতাল হাতির দল। এলাকাবাসীদের অভিযোগ বনদপ্তরের(Forest Department) কোন ভূমিকাই দেখা যায় নি।

এলাকার মানুষ যাতে ক্ষতিপূরণ পান তার জন্য আবেদন জানিয়েছেন এলাকার বাসিন্দারা। এদিকে দাঁতাল হাতির আক্রমণে আতঙ্কিত হয়ে পড়েছে জঙ্গলমহলবাসী। ঘরের বাইরে বের হচ্ছেন না গ্রামের মানুষজন। ছাত্র-ছাত্রীরা রীতিমতো আতঙ্কিত। স্কুলে বা টিউশনে যেতে ভয় পাচ্ছেন ছাত্র-ছাত্রীরা। গ্রামের হাট গুলিতে মানুষজন জড়ো হতেও ভয় পাচ্ছেন। একসময় গামছা ঢাকা মুখের ভীতি দূর হলেও দাঁতাল হাতির আক্রমণে তটস্থ জঙ্গলমহল বাসী।

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে