আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

গিরীশ পার্ক স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা, বিঘ্ন মেট্রো চলাচল

নিজস্ব প্রতিনিধিঃ ফের মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গিরীশ পার্ক মেট্রো স্টেশনে। সঙ্গে সঙ্গে রুখে দেওয়া হয় মেট্রো। ব্যক্তিকে উদ্ধার করে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় চরম দুর্ভোগের শিকার মেট্রো যাত্রীরা। তবে বর্তমানে মেট্রো চলাচল স্বাভাবিক।

মেট্রো রেল সূত্রে খবর, সকাল ৯.৫৫ নাগাদ এই ঘটনার খবর পান তাঁরা। গিরীশ পার্ক মেট্রো স্টেশনের ডাউনলাইনে আচমকাই ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ব্যক্তি। যদিও শেষপর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়েছে। তৃতীয় লাইনের পাওয়ার ব্লক করে দেওয়া হয় মেট্রো কর্তৃপক্ষের তরফে। মেট্রোরেলের তরফে ঘোষণা করা হয়, অনির্দিষ্টকালের জন্য টালিগঞ্জগামী সমস্ত মেট্রো চলাচল বন্ধ থাকবে। পরে অবশ্য স্বাভাবিক হয় পরিস্থিতি।  

ব্যস্ততার সময়ে দুর্ভোগের শিকার হন যাত্রীরা। তবে মেট্রো সূত্রে খবর, ৩০ মিনিটের মধ্যেই পরিষেবা স্বাভাবিক হয়। ১০টা বেজে ২০ মিনিটেই আবার শুরু হয় টালিগঞ্জগামী মেট্রো চলাচল।

Published by:

Share Link:

More Releted News:

‘‌মোদি ভোগ’‌ বনাম ‘‌জয় বাংলা রসগোল্লা’‌ নিয়ে তুঙ্গে চর্চা, তৈরি হচ্ছে খাস কলকাতায়

আজ থেকে কলকাতার কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকায় ৬০ দিনের ১৬৩ ধারা জারির সিদ্ধান্ত

রাত পোহালেই ভোটগণনা, নিশ্চিদ্র নিরাপত্তায় ঢাকা কেন্দ্রগুলো

গণনার দিন ব্যপক দুর্যোগের পূর্বাভাস, রবিতে দক্ষিণবঙ্গের ৬ জেলায় জারি সতর্কতা

রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ