কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দিনক্ষণ এগোতে পারে

অনেকেই দাবি, অভিনেতা এখন ব্যস্ত জওয়ানের প্রচারে, ব্যস্ততা শেষ হলেই তিনি জবাব দেবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই অমিতাভ বচ্চনের মুম্বইয়ের বাড়ি জলসা থেকে ঘুরে এলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খোদ অমিতাভ বচ্চনই আমন্ত্রণ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে। তখনই বাংলার অগ্নিকন্যা সাংবাদিকদের সাক্ষাৎকারে বলেন, তিনিও কলকাতার দুর্গাপুজোয় মেগাস্টারকে নিমন্ত্রণ করে এসেছেন। তাছাড়াও প্রতি বছরেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ডাক পড়ে অভিনেতার। গত বছর চলচ্চিত্র উৎসবে রানি মুখোপাধ্যায় থেকে শুরু করে শত্রুঘ্ন সিনহা, জয়া বচ্চন, শাহরুখ খান, অরিজিৎ সিং, কুমার শানু, মহেশ ভাট, সৌরভ গঙ্গোপাধ্যায় আমন্ত্রিত ছিলেন।

যদিও করোনার জন্যে বিগত দু বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বন্ধ ছিল। গতবছর থেকেই আবার সগৌরবে শুরু হয়েছে এই উৎসব। তবে এবার নাকি কলকাতা চলচ্চিত্র উৎসবে থাকবে আরও চমক। আগামী ৫ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত রবীন্দ্র সদন চত্বরে বসার কথা কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অর্থাৎ KIFF। কিন্তু নবান্ন সূত্রে বলছে, ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দিনক্ষণ এগিয়ে আসতে পারে। আগামী ৫ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত চলতে পারে এই উৎসব। প্রতি বছরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে রাখেন চমক। এই বছরেও চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে কোনও ব্যতিক্রম হবে না, বলে খবর নবান্ন সূত্রে। শোনা যাচ্ছে, এ বছরও প্রধান অতিথির তালিকায় থাকবেন অমিতাভ, জয়া বচ্চন।

এছাড়াও সেই তালিকায় যোগ দিতে পারেন অনিল কাপুরও। সূত্র বলছে, সম্প্রতি মুম্বই গিয়ে বড় পর্দার ‘মিস্টার ইন্ডিয়া’কেও চলচ্চিত্র উৎসবে আসার আমন্ত্রণ জানিয়ে এসেছেন মমতা। আর তিনি নাকি সেই আমন্ত্রণ সাদরে গ্রহণ করেছেন। এছাড়াও বিগত কয়েক বছরে এই উৎসবের নিয়মিত দেখা মিলেছে শাহরুখ খানেরও। এ বারেও তার অন্যথা হচ্ছে না। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর তরফ থেকে বাদশার কাছেও উৎসবে আসার আমন্ত্রণ পৌঁছে গিয়েছে। এবার শুধু শাহরুখের সম্মতি দেওয়ার অপেক্ষা। অনেকেরই দাবি, অভিনেতা এখন ব্যস্ত জওয়ানের প্রচারে, ব্যস্ততা শেষ হলেই তিনি জবাব দেবেন। 

 

তলোয়ার হাতে সুইডেনের স্কুলে ঢুকে তাণ্ডব! আহত একাধিক

দুর্গাপুজো নিয়ে প্রস্তুতি শুরু, ডিসিদের কাছে বিস্তারিত তথ্য তলব লালবাজারের

৪ লক্ষণই জানান দেবে আপনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত কিনা, এখনই জেনে সতর্ক হন

স্পেনের কাছে হারের পর গুন্ডামি, ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ মেসির সতীর্থ পারদেস

সিংহাসনচ্যূত স্টিভ স্মিথ, ক্যাচ নেওয়ার বিশ্বরেকর্ডের মালিক জো রুট

ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার

দিল্লি আসা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তারেক রহমান

আরজি করের নির্যাতিতার বাবার অভিযোগে দায়ের মামলায় জামিন পেলেন সঞ্জীব মুখোপাধ্যায়

পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

নেকড়েদের সঙ্গে কেটেছে জীবন, ৮০ বছরে চিরবিদায় নিলেন ‘স্পেনের মোগলি’

যাদবপুরের আঁচ মেদিনীপুর কলেজে, ABVP-SFI সংঘর্ষে রণক্ষেত্র এলাকা

দীর্ঘদিনের বান্ধবী গাব্রিয়েলা দিমিত্রিয়াদেজকে বিয়ে করলেন অর্জুন রামপাল