‘ব্রিটেনের মাটিতে উগ্রপন্থা বরদাস্ত নয়’, খলিস্তানি প্রসঙ্গে বার্তা সুনকের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: খলিস্তানিপন্থীদের সন্ত্রাসমূলক কাজকর্ম বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। জি-২০ সম্মেলনে যোগ দিতে শুক্রবারই দিল্লিতে পা রেখেছেন তিনি। বিমানবন্দরে পা রেখেই এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষা‍ৎকারে ভারতীয় বংশোদ্ভুত ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘ব্রিটেনের মাটিকে কোনও ভাবেই সন্ত্রাসবাদী কাজকর্মের জন্য ব্যবহার করতে দেওয়া হবে না। কোনও হিংসাত্মক কাজকর্ম বরদাস্ত করা হবে না।’ খলিস্তানি উগ্রপন্থীদের বিষয়ে ভারত সরকারের সঙ্গে সমন্বয় রেখে তাঁর সরকার কাজ করবে বলেও জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী।

স্বঘোষিত শিখ ধর্মগুরু অমৃতপাল সিংয়ের গ্রেফতারির পরেই খলিস্তানি সমর্থকরা লন্ডনে ভারতীয় দূতাবাসের উপরে হামলা চালিয়েছিলেন। একাধিকবার বিক্ষোভ দেখিয়েছে। হামলার সময়ে লন্ডন পুলিশের ঢিলেমিতে যথেষ্টই ক্ষুব্ধ হয়েছিল ভারতের বিদেশ মন্ত্রক। নয়াদিল্লিতে ব্রিটেনের রাষ্ট্রদূতকে ডেকে ক্ষোভের কথাও জানিয়ে দিয়েছিলেন বিদেশ মন্ত্রকের শীর্ষ আধিকারিকরা। ওই ক্ষোভের পরেই পরিস্থিতি খানিকটা বদলেছে।

কিন্তু ব্রিটেনে বহাল তবিয়তেই কাজকর্ম চালিয়ে যাচ্ছে খলিস্তানি সমর্থকরা। জি-২০ সম্মেলনের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সন্ত্রাসবাদের বিরুদ্ধে জোরালো বার্তা দিতে পারেন। নাম উল্লেখ না করে ব্রিটেনে ভারতীয় দূতাবাসে হামলা চালানোর ঘটনা টেনে আনতে পারেন এমন আশঙ্কায় আগেভাগেই খলিস্তানিদের নিয়ে চরম মনোভাব ব্যক্ত করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…