রতুয়াতে একের পর এক বাড়ি গিলে নিচ্ছে গঙ্গা নদী

Share:

নিজস্ব প্রতিনিধি,রতুয়া: দুয়ারে গঙ্গা । একের পর এক পাকা বাড়ি গঙ্গার গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। পাকা বাড়ি ভাঙছে বাসিন্দারা। চারিদিকে ধ্বংসের স্তুপ। দিশেহারা মালদার রতুয়া ১নং ব্লকের মহানন্দাটোলার বাসিন্দারা। বৃহস্পতিবার বিকেল চারটে থেকে শুরু হয়েছে গঙ্গা নদীর(Ganga River) ভাঙন।ঘন্টা দুয়েক তীব্র ভাঙনের ফলে বাসিন্দাদের দুয়ারে গঙ্গার জল বইছে ।

একের পর এক পাকা বাড়ি গিলে নিচ্ছে গঙ্গা নদী। রতুয়া ১নং ব্লকে কান্থুটোলা ও শ্রীকান্তিটোলা গ্রামের প্রায় দুই হাজারের বেশী পরিবার গৃহহীন হয়ে পড়েছেন। তবে এখনও প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা গ্রহণ করা হয় নি গৃহহীনদের জন্য। তাই সারারাত তারা খোলা আকাশের নীচে কাটিয়েছেন। অভুক্ত হয়ে রাত জেগেই গঙ্গার ছোবল থেকে শেষ সম্বলটুকু বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন।

ওই এলাকার ২০০ টি বাড়ি গঙ্গা নদী বক্ষে। এমতঅবস্থায় দাঁড়িয়ে কেউ অপর কারোর বাড়িতে উঠানে আশ্রয়  নিয়েছেন, কেউবা দূরে কোথাও চলে যাচ্ছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ তারা একাধিকবার স্থানীয় বিডিওর সঙ্গে দেখা করেছেন এবং জেলাশাসকের কাছে দরবার করেছেন। কিন্তু প্রত্যেক আধিকারিক সময় চেয়েছেন। আর সেই সময়ের মাঝে গঙ্গা রতুয়া অঞ্চলে গ্রাস করছে একের পর বাড়ি। খোলা আকাশের নিচে চোখের জল নিয়ে তাই এক অজানা আতঙ্কে দিন কাটাচ্ছে ওই ২০০ টি বাড়ির সদস্যরা।।

বিশ্বকাপের মাঝে মা’কে হারালেন ফ্রান্সের কোচ দেশম, খেলা ছেড়ে ফিরছেন দেশে

গ্রেফতারির ভয়ে কলকাতা হাইকোর্টে রক্ষাকবচের আর্জি মানস ভূঁইয়ার

শুভেন্দুর নির্দেশের পরেই আট বছর আগে বাম কর্মী খুনে ১০ অভিযুক্ত গ্রেফতার

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাওয়ার আর্জি খারিজ করল আদালত

নিখোঁজ স্ত্রী ইন্দ্রানী! সব্যসাচীর গোপন সম্পত্তির খোঁজে তৎপর পুলিশ

‘অত্যন্ত কঠিন ছিল ২ বছর’, পদ্মভূষণ সম্মানের পর দীর্ঘ অসুস্থতা নিয়ে মুখ খুললেন অলকা

জোর ধাক্কা পলাতক নীরব মোদির, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ১০০ কোটির ঋণ মেটানোর নির্দেশ

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশনে পুলিশ, তামান্না খুনে গ্রেফতার আরও ২

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

দাদুর যৌন লালসার শিকার নাতনি, গ্রেফতার অভিযুক্ত

সমুদ্র, পাহাড়ের অনন্য মেলবন্ধন, গোয়া ছেড়ে ঘুরে আসুন কর্নাটকের গোকর্ণ

মোবাইল ফোন বাজারে শোরগোল ফেলতে আসছে Nothing Phone 4b