আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পথ সুরক্ষার জন্য পৃথক তহবিল গড়ছে রাজ্য সরকার

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: পরিবর্তনের পরে বাংলায়(Bengal) নতুন সরকার গড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) নজর দিয়েছিলেন রাজ্যে পথ দুর্ঘটনার সংখ্যা কমাতে। সেই সূত্রেই তিনি চালু করেন Safe Drive Save Life। এবার তাঁর সরকার পথ সুরক্ষার জন্য সম্পূর্ণ পৃথক এক তহবিল(Separate Fund for Road Protection) তৈরি করতে চলেছে। নবান্ন সূত্রে তেমনটাই জানা গিয়েছে। রাস্তাঘাটে পুলিশের মাধ্যমে আসা বিভিন্ন জরিমানার অংশ এবং জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রাপ্ত সরকারি অনুদান মিলিয়েই এই তহবিল গড়া হবে বলে জানা গিয়েছে। এই তহবিলের মাধ্যমে পথ সুরক্ষার নানা পরিকাঠামো গড়তে সুবিধা হবে বলেই মনে করছেন রাজ্যের আধিকারিকেরা। এর আগে কখনও এমন উদ্যোগ নেওয়া হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই উদ্যোগ গ্রহণ করে রাজ্যে আরও এক উন্নয়নমূলক পদক্ষেপ করতে চলেছে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকার যে নতুন তহবিল গড়তে চলেছে তা মূলত গড়ে উঠবে বিভিন্ন জরিমানার অংশ, জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রাপ্ত সরকারি অনুদান, এবং বিভিন্ন বেসরকারি সংস্থা, এনজিও ও সাধারণ নাগরিকদের অর্থ সাহায্যে যোগ করে। তবে Motor Vehicles বিভাগের দ্বারা বিভিন্ন জরিমানার ৩০ শতাংশ, ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য যেসব Spot Fine করা হয় তার ৩০ শতাংশ এবং MP ও MLA তহবিলের একাংশ নহবে এই তহমিল গড়ে ওঠার মূল উৎস। এই টাকা খরচের একটি রূপরেখা তৈরি করারও পরামর্শ দিয়েছে রাজ্যের পথ সুরক্ষা কমিটি। রাস্তায় স্পিড ব্রেকার, আলো, কিংবা আন্ডারপাস প্রভৃতি এই তহবিল মারফত তৈরি করতে পারবে রা‌জ্য।

তাছাড়া অনেক সময় নানা কর্মসূচিও নিতে হয়। তার জন্য আর বিভিন্ন দফতরকে জুড়তে হবে না। এই তবহিল থেকেই যাবতীয় টাকা দেবে রাজ্য। রাজ্যের এই উদ্যোগ নিয়ে বিভিন্ন ট্রাফিক বিভাগের অফিসাররা বলছেন, পথ সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে অনেক কাজ করতে হচ্ছে এখন। দুর্ঘটনা এড়াতে বিভিন্ন পদক্ষেপে প্রচুর টাকা খরচ হচ্ছে। গাইডলাইন মেনে এবার সেসবের জন্য আবেদন করা যাবে। এতে সরকারের যে Safe Drive Save Life’র উদ্দেশ্য রয়েছে, তাও পালিত হবে যথাযথভাবে।

Published by:

Share Link:

More Releted News:

ভোট মিটতেই কলকাতা ও রাজ্য পুলিশকে দরাজ সার্টিফিকেট দিলীপের

অপেক্ষার অবসান! আজই প্রকাশিত ICSE এবং ISC পরীক্ষার ফল, কীভাবে দেখবেন রেজাল্ট?

সতর্ক হোন, ১ মে থেকে বদলে যাচ্ছে রান্নার গ্যাস বুকিংয়ের নিয়ম

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়-বৃষ্টি, জারি কমলা সতর্কতা!

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ