রাজ্যে স্নাতকস্তরের ভর্তির সময়সীমা বাড়ানো হল ২০ সেপ্টেম্বর পর্যন্ত

রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতকস্তরে ভর্তির শেষ তারিখ ছিল ৩১ জুলাই পর্যন্ত। সেই সময়সীমা বাড়িয়েই আগামী ২০ তারিখ পর্যন্ত করা হল।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে(College and Universities) প্রথম দফার ভর্তির(Admission) কাজ শেষ হয়েছে। কিন্তু তারপর দেখা গিয়েছে, বহু কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এখনও অনেক আসন ফাঁকা রয়েছে। তাই এমন আসন ফাঁকা কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে প্রয়োজন মতো তাদের অনলাইন পোর্টাল(Online Portal) খুলে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চালাতে পারবে। সোমবার এমনই নির্দেশ জারি করল রাজ্যের উচ্চশিক্ষা দফতর(Education Department)। অর্থাৎ রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতকস্তরে(Graduation Level) ভর্তির দিনক্ষণ বেড়ে হল ২০ সেপ্টেম্বর। সোমবার এ বিষয়ে উচ্চশিক্ষা দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে উল্লেখ্য, স্নাতকস্তরে ভর্তির শেষ তারিখ ছিল ৩১ জুলাই পর্যন্ত। সেই সময়সীমা বাড়িয়েই আগামী ২০ তারিখ পর্যন্ত করা হল।

এর আগে উচ্চশিক্ষা দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, স্নাতকের চূড়ান্ত সেমিস্টারের ফল প্রকাশিত হতে পারে ৩১ অগাস্ট। এরপর থেকেই রাজ্য সরকার অধীনস্থ বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতকোত্তরে ভর্তির প্রক্রিয়া শুরু হওয়ার কথা। অনলাইনেই ভর্তি হওয়া যাবে। ১ সেপ্টেম্বর থেকে ভর্তির অনলাইন পোর্টাল খোলা হবে। বিশ্ববিদ্যালয়গুলি তাদের নিজস্ব পোর্টালে ভর্তির প্রক্রিয়া শুরু করতে পারবে। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। ২০ সেপ্টেম্বরের মধ্যে মেধাতালিকা প্রকাশ করতে হবে বিশ্ববিদ্যালয়গুলিকে। স্নাতকোত্তর স্তরে প্রথম সেমিস্টারে ক্লাস ৩ অক্টোবর থেকে শুরু হবে বলে জানানো হয়েছিল বিজ্ঞপ্তিতে। যদি কোনও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়ে আসন ফাঁকা থেকে যায়, তার জন্যও পুনরায় ভর্তির প্রক্রিয়া শুরু করা যাবে। তবে, সে ক্ষেত্রে স্নাতকোত্তরে ভর্তির সম্পূর্ণ প্রক্রিয়া নভেম্বরের মধ্যে শেষ করতে হবে। সেই কারণেই আসন পূরণের জন্য ভর্তির সময়সীমা বাড়ালো উচ্চশিক্ষা দফতর।

‘অর্থের জন্য প্রেম করেনি’, প্রাক্তন প্রেমিকা সুস্মিতা সেনকে বাঁচাতে আসরে ললিত মোদি

প্রেমিককে খুনের পর গ্রাইন্ডারে দেহ টুকরো টুকরো করে প্রমাণ লোপাটের চেষ্টা

যুদ্ধবিরতির চুক্তিতে সিলমোহর দিল ইজরায়েল ও হিজবুল্লাহ

তারকেশ্বরে আসছেন মুখ্যমন্ত্রী, রয়েছে একাধিক কর্মসূচি

‘তুমি পাগল, আমি না থাকলে জেলে থাকতে’, নেতানিয়াহুর উপর চটে লাল ট্রাম্প

প্রকৃতির মাঝে হারিয়ে যেতে মন চাইছে? তাহলে জুনেই ঘুরে আসুন এই ৫ জায়গায়

জুন মাসেই দেশে লঞ্চ হতে পারে Redmi Turbo 5, জেনে নিন দুর্দান্ত ফিচার

Nothing Phone 3-এ মিলছে দেদার ছাড়, জেনে নিন নতুন দাম কত

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, কবে মিলবে মুক্তি?

২০ জুন সিঙ্গুরে সভা করতে পারেন মোদি, শিল্প নিয়ে বড় ঘোষণা

বিদ্যু‍ৎ সাশ্রয়ে বাংলাদেশে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল, মার্কেট বন্ধের নির্দেশ

১৫ হাজারের কমে পাওয়া যাচ্ছে Realme P4 Lite, জেনে নিন বিস্তারিত

পারিবারিক বিবাদের জেরে চলল এলোপাথাড়ি গুলি, হামলাকারী-সহ মৃত ৭

সুই‍ৎজারল্যান্ডে ভ্রমণে গিয়ে ট্রাফিক আইনভঙ্গ! দেড় লক্ষ জরিমানার নোটিশ পেলেন ভারতীয় পর্যটক