মুখ্যমন্ত্রী স্পেনের পথে, মাঝে বদলি ১২জন জেলাশাসক

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন ও দুবাই সফর শুরুর কয়েক ঘন্টার মধ্যেই বাংলার ১২জন জেলাশাসকের বদলির নির্দেশিকা বেড়িয়ে গেল।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) এদিন সকালেই ১১ দিনের জন্য স্পেন(Spain) ও দুবাই(Dubai) সফরে রওয়ানা হয়েছেন। তাঁর সেই সফর শুরুর কয়েক ঘন্টার মধ্যেই বাংলার ১২টি জেলার জেলাশাসকদের(District Magistrate) বদলি করে দেওয়ার ঘটনা সামনে এল। নবান্ন(Nabanna) সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী বিদেশ সফরে যাওয়ার আগেই এই বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়েছিলেন। সফরে যাওয়ার আগে এই পদক্ষেপের জন্য প্রয়োজনীয় পদক্ষেপও করেছেন। তবে বিষয়টি তাঁর সফর শুরুর পরেই সামনে আনা হয়েছে। মুখ্যমন্ত্রী তাঁর ১১ দিনের বিদেশ সফরের আগেই তাঁর মন্ত্রিসভার রদবদল ঘটিয়েছেন। এবার রদবদল ঘটালেন তিনি প্রশাসনিক স্তরেও। নবান্ন সূত্রে জানা গিয়েছে, শুধু ১২জন জেলাশাসকের বদলিই নয়, এছাড়াও বেশ কিছু সরকারি উচ্চ পদেও রদবদল করা হয়েছে বলে জানা যাচ্ছে।

জানা গিয়েছে, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে রাজ্যের মোট ১২টি জেলার জেলাশাসক পদে রদবদল করা হয়েছে। উত্তরবঙ্গের একাধিক জেলাশাসককে নিয়ে আসা হয়েছে দক্ষিণবঙ্গের জেলার দায়িত্বে। আবার দক্ষিণবঙ্গের অনেক জেলাশাসককে পাঠানো হয়েছে উত্তরের জেলার দায়িত্ব দিয়ে। হাওড়া জেলার জেলাশাসক হিসেবে নিয়োগ করা হল IAS দীপপ প্রিয়া পি-কে। IAS মুক্তা আর্যকে করা হয়েছে হুগলি জেলার জেলাশাসক। উত্তর ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক সামা পারভীনকে জলপাইগুড়ি জেলার জেলাশাসক হিসেবে নিযুক্ত করা হয়েছে। ডঃ প্রীতি গোয়েলকে দার্জিলিংয়ের জেলাশাসক হিসেবে নিযুক্ত করা হয়েছে। দার্জিলিং জেলার পূর্ববর্তী জেলা শাসক IAS পোন্নবালামকে পাঠানো হয়েছে পশ্চিম বর্ধমানে ওই জেলার জেলাশাসক হিসেবে। আবার পশ্চিম বর্ধমান জেলার বর্তমান জেলাশাসক অরুণ প্রসাদকে পাঠানো হয়েছে নদিয়া জেলার জেলাশাসক হিসেবে। 

দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক সিয়াদ এনকে বাঁকুড়া জেলার জেলাশাসক পদে পাঠানো হয়েছে। উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দ কুমার মিনাকে পাঠানো হল কোচবিহার জেলার জেলাশাসক হিসেবে। কোচবিহার জেলার পূর্ববর্তী জেলাশাসক পবন কাদিয়ানকে স্থানান্তর করা হয়েছে। তাঁকে অর্থ দফতরের বিশেষ সচিব করে আনা হয়েছে। পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক প্রিয়াঙ্কা সাংলাকে পাঠানো হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট ও সিভিল ডিফেন্স দফতরের স্পেশাল সেক্রেটারি করে। জলপাইগুড়ির জেলার জেলাশাসক মৌমিতা গোদারা বসুকে স্বাস্থ্য দফতরের সেক্রেটারি করে নিয়ে আসা হয়েছে। নদিয়া জেলার জেলাশাসক শশাঙ্ক শেঠিকে পর্যটন দফতরের বিশেষ সচিব করে আনা হয়েছে। অন্যদিকে, বাঁকুড়া জেলার জেলাশাসক ছিলেন রাধিকা আইয়ার। তাঁকে কলকাতা পরিবেশ উন্নয়ন প্রকল্পের প্রোজেক্ট ডিরেক্টর করা হয়েছে।  

আইনি বিপাকে পড়বেন, কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, নয়তো চরম বিপদ… 

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০