মমতা-অভিষেকের নেতৃত্বেই দিল্লিতে ধর্না, ঘোষণা তৃণমূলের

মোদি সরকারের পুলিশ অনুমতি না দিলেও আগামী ২ অক্টোবর দিল্লিতে ধর্না দেবেই তৃণমূল। নেতৃত্বে থাকবেন মমতা ও অভিষেক। ঘোষণা তৃণমূলের।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রের কাছে বাংলার বকেয়া সাড়ে ১৬ হাজার কোটি টাকা। যার মধ্যে শুধুমাত্র ১০০ দিনের কাজের প্রকল্পে বাংলা পাবে সাড়ে ৭ হাজার কোটি টাকা। কিন্তু বার বার বলা সত্ত্বেও সেই টাকা দিচ্ছে না কেন্দ্র। সেই টাকা উদ্ধারের জন্যই আগামী ২ অক্টোবর দিল্লিতে ধর্না কর্মসূচির(Dharna at New Delhi) ডাক দিয়েছেন তৃণমূলর সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারই প্রস্তুতি হিসেবে দিল্লির দরিয়াগঞ্জ থানার ডিসিপিকে চিঠি দিয়েছিলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন। কিন্তু সেই দাবি মানেনি কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশ। আর তার জেরে শনিবার বিকালে তৃণমূলের(TMC) তরফে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হল মোদি সরকারের(Modi Government) পুলিশ অনুমতি না দিলেও আগামী ২ অক্টোবর দিল্লিতে ধর্না দেবেই তৃণমূল। নেতৃত্বে থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)।

দিল্লির কর্মসূচিতে বাংলার ৫০ হাজার মানুষকে জড়ো করতে চায় তৃণমূল। ইতিমধ্যে জেলায় জেলায় সেই প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত দিল্লিতে ওই ধর্না কর্মসূচি নিয়েছে তৃণমূল। আন্দোলনকারীদের থাকার জন্য রামলীলা ময়দানে তাঁবু তৈরি করতে চেয়ে দিল্লি পুলিশের কাছে আবেদন জানিয়েছিলেন ডেরেক। যদিও সেই অনুমতি মেলেনি। এর পাশাপাশি দিল্লির যন্তর মন্তর, কৃষি ভবনের বাইরে ও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহের বাড়ির কাছেও ধর্না করতে চেয়েঅদিল্লি পুলিশকে চিঠি পাঠিয়েছিল তৃণমূল। জানানো হয়েছিল আগামী ২ ও ৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহের বাড়ির সামনে ধর্নায় বসবেন তৃণমূল নেতৃত্ব। কিন্তু সেই কর্মসুচীরও অনুমতি দেয়নি পুলিশ। যদিও এদিন তৃণমূলের তরফে কলকাতায় দলের অস্থায়ী কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হ্ল যে আগামী ২ অক্টোবর থেকেই ধর্না শুরু করবেন তাঁরা দিল্লির বুকে। সেদিন জাতির জনকের সমাধিস্থল রাজঘাটে গিয়ে তাঁর উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করে সেই কর্মসূচীর সূচনা ঘটাবেন মমতা ও অভিষেক।

আজকের রাশিফল: বাড়িতে কোনও কীর্তন বা পুজোর আয়োজন করুন, সব বাধা দূর হবে

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে