দেবশিল্পীর আরাধনার আবহেই ৩৫০০ কোটির বিনিয়োগ বার্তা হলদিয়ায়

বিশ্বকর্মার পুজোর আবহেই হলদিয়ার বুকে নতুন শিল্প কারখানা গড়তে প্রায় ৩৫০০ কোটি টাকা বিনিয়োগের বার্তা দিল বিভিন্ন শিল্প সংস্থা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেবশিল্পী বিশ্বকর্মার পুজোর(Biswakarma Puja) আবহেই রাজ্য তথা পূর্ব মেদিনীপুর(Purba Midnapur) জেলার শিল্পবন্দরনগরী(Port and Industrial Town) হলদিয়ার(Haldia) বুকে নতুন শিল্প কারখানা গড়তে প্রায় ৩৫০০ কোটি টাকা বিনিয়োগের(Investment for New Industrial Projects) বার্তা দিল বিভিন্ন শিল্প সংস্থা। ওই সব নতুন শিল্প কারখানার মধ্যে থাকছে এক্সাইডের নতুন ট্র্যাকশন ব্যাটারি প্ল্যান্ট, পেট্রকেমের সম্প্রসারণ, লালবাবা সিমলেসের রেলের যন্ত্রাংশ তৈরির কারখানা ও বন্দরে নয়া পরিকাঠামো। এর ফলে হাজারেরও বেশি মানুষের কাজের সুযোগ তৈরি হবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে শিল্পের যে উজ্জ্বল ছবি বিশ্বের দরবারে তুলে ধরতে চাইছেন তাও পূরণ হবে।

এক্সাইডের তরফে জানানো হয়েছে, তাঁদের পুরাতন কারখানার পাশে সাড়ে ১৯ একর জমিতে তাঁরা নতুন একটি ট্র্যাকশন ব্যাটারি তৈরির কারখানা গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এজন্য ২০০ কোটি টাকা বিনিয়োগ হবে। নতুন প্ল্যান্টে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করা হবে। ট্র্যাকশন ব্যাটারি শিল্পক্ষেত্রে ব্যবহার করা হয়। কোভিডে পর দেশের শিল্পক্ষেত্রে ট্র্যাকশন ব্যাটারির চাহিদা ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। সেজন্য নতুন একটি ট্র্যাকশন ব্যাটারি প্ল্যান্ট গড়ছে এক্সাইড। সেই ব্যাটারি হলদিয়া বন্দর মারফত বিদেশেও রফতানি করতে চাইছে এক্সসাইড। আবার দীর্ঘদিন পর পেট্রকেমের সম্প্রসারণ হতে চলেছে। এরজন্য কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগের তোড়জোড় শুরু হয়েছে। পেট্রকেমের পড়ে থাকা ৫০০ একর জমিতে ওই শিল্প গড়ে উঠতে চলেছে। রাজ্যের শিল্প বিশেষজ্ঞদের দাবি, পেট্রকেম নিয়ে হলদিয়ার মানুষের আলাদা আবেগ রয়েছে। এখানে নতুন করে বিনিয়োগ মানে রাজ্যে পেট্র রসায়ন ভিত্তিক ক্ষুদ্রশিল্পে ফের জোয়ার আসবে।

হলদিয়ায় ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পে আরও বিনিয়োগ করতে চলেছে লালবাবা সিমলেস নামে একটি বেসরকারি শিল্প সংস্থা। মূলত রেলের যন্ত্রাংশ তৈরির বড়সড় বরাত পেয়েছে হলদিয়ার লালবাবা সিমলেস। সেজন্য চলতি আর্থিক বছরেই আরও ২৫ কোটি টাকা বিনিয়োগ করছে তাঁরা। রেলের ১০ বছরের একটি বড় বরাত পেয়েছে লালবাবা। তার জেরেই হলদিয়াতে এবার তৈরি হবে রেলের ব্রেক সহ পাঁচ-ছয় ধরনের যন্ত্রাংশ। অন্যদিকে হলদিয়া বন্দরের ডকের ঠিক বাইরে রেলের পণ্য পরিবহণের সুবিধের জন্য তিনটি সাইডিং তৈরির উদ্যোগ নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। তার জন্য বন্দর কর্তৃপক্ষ ৮০ কোটি টাকা খরচ করছে। রেলের মাধ্যমে দ্রুত পণ্য পরিবহণ হলে রাজ্য শুধু নয়, গোটা পূর্ব ভারতের বিরাট সুবিধে হবে।

ইংল্যান্ডকে হারিয়ে সীমিত ওভারের ক্রিকেটে সপ্তমবার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মহিলারা

ভারী বৃষ্টির পূর্বাভাস, আগামিকাল স্কুল-কলেজে ছুটির ঘোষণা

কালীঘাটে মমতার বাড়ির সামনে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী , ব্যারিকেড দিয়ে ঘেরা হল এলাকা

জন্মদিন পালনের জন্য জোর করে বড় মায়ের মন্দির খুলিয়েছিলেন পার্থ ভৌমিক!

ইউরোপিয়ান ফাঁড়া কাটিয়ে জয়ের লক্ষ্যে ব্রাজিল, হাল ছাড়তে নারাজ নরওয়ে

দুর্যোগের মেঘ কাটলেও সপ্তাহজুড়ে ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা থেকে দক্ষিণবঙ্গ

যাত্রীদের জন্য সুখবর, মেদিনীপুর-কলকাতা রুটে চারটি নতুন সরকারি বাস চালু

আনন্দে গৌরীকে জড়িয়ে ধরে চুমু খেলেন আমির, নায়কের তৃতীয় বিয়ের ভিডিও প্রকাশ্যে

বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে গ্রেফতার ১, তদন্তে ছয় সদস্যের SIT গঠন

বাবার শেষকৃত্যে হাজির খামেনির তিন পুত্র, প্রাণঘাতী হামলার আশঙ্কায় গরহাজির মোজতবা

‘ডিমের পরিবর্তে এবার বাড়িতে ঢিল‌ পড়বে’, কাদের হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ

‘আটটি যুদ্ধ থামিয়েও নোবেল পেলাম না’, ট্রাম্পের গলায় আক্ষেপের সুর

চিকিৎসার সময় পুলিশের চোখে ধুলো দিয়ে হাসপাতাল থেকে পালাল জেলবন্দি আসামি

মেলেনি অ্যাম্বুলেন্স, মোটরসাইকেলের পিছনে স্ত্রীর মরদেহ চাপিয়ে বাড়ি নিয়ে গেলেন স্বামী