চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আবর্জনা ফেলাকে কেন্দ্র করে বিবাদ, রাতের কলকাতায় চলল গুলি

নিজস্ব প্রতিনিধিঃ ফের শহর কলকাতার বুকে চলল গুলি। আবর্জনা ফেলা নিয়ে অশান্তির সূত্রপাত। এই বিবাদকে কেন্দ্র করেই মঙ্গলবার রাতে চলল গুলি।  ঘটনাটি ঘটেছে কসবার বৈকুন্ঠঘোষ রোডে। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।  ঘটনায় গ্রেফতার অভিযুক্ত যুবক।

জানা গিয়েছে, অভিযুক্ত সৌমিত মণ্ডল বৈকুন্ঠঘোষ রোডের বাসিন্দা। মঙ্গলবার রাতে স্থানীয় একটি ক্লাবের সামনে আবর্জনা ফেলে অভিযুক্ত। তাঁকে বারণ করেন স্থানীয়রা। সেই সময় বাড়ি ফিরে যায় সে। কিছুক্ষণ পর পিস্তল হাতে নিয়ে আসে। রাত ১০টা নাগাদ শূন্যে দু-রাউন্ড গুলি চালায় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। যদিও গুলি চালানোর ফলে হতাহতের খবর মেলেনি।

খবর দেওয়া হয় থানায়। ঘটনাস্থলে এসে পৌঁছন কসবা থানার পুলিশ। অভিযুক্ত যুবককে আটক করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বুধবার সকাল পর্যন্ত অভিযুক্ত যুবকের বাড়ি পুলিশি ঘেরাটোপের মধ্যে ছিল বলে জানিয়েছেন স্থানীয়েরা। ওই যুবকের কাছে বন্দুক কী ভাবে এল,  বন্দুকের উপযুক্ত লাইসেন্স রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তের গাড়িতে ‘প্রেস’ এবং ‘পুলিশ’-এর স্টিকার রয়েছে। তাঁর আসল পরিচয় নিয়েও সন্দেহপ্রকাশ করেছেন স্থানীয়েরা। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আহত ৪

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ