একই দিনে ডেঙ্গু প্রাণ কাড়ল মোট চারজনের

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের সল্টলেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম পিনাক সরকার। বয়স ৬৬ বছর । সল্টলেকের এ ই ব্লক(AE Block) এ থাকতেন তিনি। ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি হয়েছিলেন।শুক্রবার দুপুরে বাঘা যতীনের রিজেন্ট পার্ক এলাকায় ডেঙ্গিতে মৃত্যু হয় আরো এক মহিলার । তার নাম কল্পনা । শুক্রবার একই দিনে রাজ্যে ডেঙ্গুর বলি হন মোট ৪ জন। এ নিয়ে রাজ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যু হলো। অন্যদিকে খড়্গপুরের (Kharagpur)৮ নম্বর ওয়ার্ডে এক গৃহবধূর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। তার নাম রুনিতা মল্লিক। বেশ কিছুদিন অসুস্থ থাকার পর ওই গৃহবধূর মৃত্যু হয় ।জ্বরের পর রক্ত পরীক্ষায় ডেঙ্গু পজেটিভ আসে বলে পরিবার দাবি করে। এছাড়া পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালেও (Ghatal)ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে ডেঙ্গুর লার্ভা খুঁজতে হানা দিয়েছিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ(Atin Ghosh) ।এরপর তিনি যাদবপুর এলাকায় বন্ধ কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরিতে হানা দেন। সেখানে মশার লার্ভা দেখতে পেয়ে কারখানা কর্তৃপক্ষ সঙ্গে বাদানুবাদে জড়িয়ে যান ডেপুটি মেয়র। এদিকে শুক্রবার কলেজ স্ট্রিটের বই পাড়াতে হানা দিয়ে ডেঙ্গু মশার লার্ভা দেখতে পান ডেপুটি মেয়র অতীন ঘোষ। তিনিই সেখানে মার্কেট কর্তৃপক্ষকে কোন কারণেই যাতে জঞ্জাল ও বৃষ্টির জল জমে না থাকে তা নিয়ে কড়া নির্দেশ দেন।

এরপর ডেপুটি মেয়র অতীন ঘোষ হান দেন মেডিকেল কলেজে(Medical College Hospital)। সেখানেও তিনি বৃষ্টির জমা জলে মশার লার্ভা খুঁজে পান। যা নিয়ে খুব চিন্তিত ডেপুটি মেয়র। তবে রাজ্যে যখন ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৯ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে সেই সময়। বেলেঘাটাতে যে শ্রমিক নিপা আক্রান্ত সন্দেহে ভর্তি হয়েছিলেন, তার রিপোর্ট পুনে থেকে এসে পৌঁছেছে। সেই রিপোর্টে নেগেটিভ বলে জানানো হয়েছে। যাতে স্বস্তি নিঃশ্বাস ফেলেছে রাজ্যের স্বাস্থ্য মহল।

অর্জুন সিংহের উদ্যোগ চালু হল ইছাপুর থেকে মৌড়িগ্রাম পর্যন্ত নতুন বাস পরিষেবা

লখনউয়ের কাশমান্ডিতে বকরিদের নামাজে নিষেধাজ্ঞা, বিবাদের জেরে বড় সিদ্ধান্ত প্রশাসনের

‘পদ ছাড়ছি, আর দলই করব না’, কাঁদতে কাঁদতে ঘোষণা করলেন তৃণমূল কাউন্সিলর

বাবার স্মৃতিতে ‘নাগেন্দ্র ভোগ’ নামে একটি বিশেষ আম চাষ করে ভাইরাল কৃষক

ইতালিয়ান ডেজার্টে আমের ছোঁয়া, ঘরেই তৈরি করুন সুস্বাদু ‘ম্যাঙ্গো তিরামিসু’

চিনের সঙ্গে ১২২ কোটি ডলারের চুক্তি স্বাক্ষর পাকিস্তানের

গরমে রান্নাঘরে কম সময় কাটাতে চান? জেনে নিন দ্রুত বানানোর কিছু সহজ রেসিপি

নিউটাউনে পথচারীকে ধাক্কা, অবশেষে গ্রেফতার স্বর্ণ ব্যবসায়ী খুনে মূল অভিযুক্ত প্রশান্ত বর্মন

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন কাকলি ঘোষ দস্তিদার, হাজির তৃণমূলের ৩ বিধায়কও

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া বিশেষ প্রস্তাব প্রত্যাখ্যান পাকিস্তানের

তীব্র গরমে পেট ঠান্ডা রাখতে খান দই পান্তা, জানুন রেসিপি

ভাঙবে না, হবে নরম ও সুস্বাদু! ঘরেই বানান পারফেক্ট পঞ্জাবি মিসসি রুটি