Loading live market data...
Loading active stocks...
Connecting...

সিনেমার গল্প বাস্তবে, স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ১৯৯৯ সালের ব্লকবাস্টার সিনেমা ‘হাম দিল দে চুকে সানাম’। অজয় দেবগান স্ত্রী ঐশ্বর্য রায়কে প্রেমিক সলমান খানের সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য কতই না কাঠখড় পুড়িয়েছিলেন। এবার রিল লাইফ বাস্তবে। নিজের স্ত্রীকে তাঁর প্রেমিকের সঙ্গে পুনরায় মিলন করালেন স্বামী। এমনকি প্রেমিকের সঙ্গে বিবাহ দিলেন স্ত্রীর। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের দেওরিয়া জেলায়। ঘটনায় শোরগোল পড়েছে এলাকাজুড়ে। ফের এই সিনেমার গল্প মনে করিয়ে দিয়েছে এই ঘটনা।    

এক বছর আগে বিয়ে হয় ওই ব্যক্তি ও মহিলার। পরবর্তীকালে স্বামী জানতে পারে অপর এক পুরুষের সঙ্গে তাঁর স্ত্রীর সম্পর্ক রয়েছে। বিহারের বাসিন্দা প্রেমিক আকাশ শাহ মহিলার সঙ্গে দেখা করতে এলে বিষয়টি প্রকাশ্যে আসে। মহিলার শ্বশুরবাড়ির পরিজনেরা বিষয়টি জানতে পারে। শুক্রবার রাতে মহিলার প্রেমিক দেখা করতে দেওরিয়ায় মহিলার শ্বশুরবাড়িতে পৌঁছলে স্থানীয়রা প্রেমিক আকশ শাহকে মারধর করে।  

আকাশ শাহ জানায়,  মহিলার সঙ্গে তাঁর দুই বছর ধরে সম্পর্ক ছিল। অন্য কারোর সঙ্গে বিয়ের পরও সে তাঁকে ভুলতে পারেনি। তাই সে দেখা করার সিদ্ধান্ত নেন। আশ্চর্যজনকভাবে মহিলার স্বামী স্ত্রীর এই আচরণে ক্ষুব্ধ না হলেননা। বরং সিনেমার অজয় দেবগানের মত স্ত্রীকে মিলিয়ে দিতে চাইলেন। উভয় পরিবারের সম্মতিতে ব্যক্তি তাঁর স্ত্রী ও প্রেমিককে মন্দিরে নিয়ে যায়। তাঁদের বিয়ে দেয়। এমনকি যে বাইকে প্রেমিক আকাশ শাহ দেখা করতে আসেন। সেই বাইকেই তাঁদের বিদায় দেন মহিলার স্বামী।  

নবান্নে গিয়ে মুখ্যসচিব ও ডিজিকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার বার্তা শমীকের

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

রাজ্যে গোলমালকারীদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন ডিজি সিদ্ধিনাথ গুপ্তা

প্রভাস ভক্তদের জন্যে খারাপ খবর! পিছিয়ে গেল ‘স্পিরিট’-এর মুক্তি

শুটিংয়ের ফাঁকেই হাসপাতালে অক্ষয় কুমার, চোখে অপারেশন হল নায়কের

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে কার্তিক মহারাজের নাম প্রস্তাব করলেন সাধু সন্ন্যাসীদের একাংশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

মোদিকে অনুসরণ তারেকের, কনভয় থামিয়ে অ্যাম্বুলেন্সের জন্য রাস্তা ছাড়লেন প্রধানমন্ত্রী

ধোনি কি বিদায়ী ম্যাচের অপেক্ষায়? আইপিএলে মাহির ফেরা নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য অশ্বিনের

‘DM আঙ্কেল, আমাদের রাস্তাটা বানিয়ে দিন’, খুদের আর্জিতে নড়েচড়ে বসল প্রশাসন