Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আদালত ছাড়পত্র দিলেই পুজোর পরই নিয়োগপত্র উচ্চ প্রাথমিকে

SSC’র কর্তাদের ধারনা উচ্চ প্রাথমিকে নিয়োগের জন্য অনুমতি মিলবে। আর সেই ক্ষেত্রে পুজোর পরই নিয়োগপত্র হাতে পাবেন চাকরিপ্রার্থীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের উচ্চপ্রাথমিক স্কুলগুলিতে(Upper Primary Schools) শিক্ষক-শিক্ষিকা পদে নিয়োগের জন্য দিন কয়েক আগে চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করেছে School Service Commission বা SSC। সব দেখে মনে হচ্ছে এবার রাজ্যের উচ্চপ্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক-শিক্ষিকা পদে প্রায় ১৩ হাজার চাকরিপ্রার্থী নিয়োগ পেতে চলেছেন। যদিও সেই নিয়োগ প্রক্রিয়া(Recruitment Process) কবে শুরু হবে তা নিয়ে প্রশ্ন থাকছে। যদিও SSC সূত্রে জানা গিয়েছে, নিয়োগ শুরু করতে প্রয়োজন কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) অনুমতি। তাঁদের বিনা অনুমতিক্রমে নিয়োগ পর্ব শুরু করা যাবে না। যদিও SSC’র কর্তাদের ধারনা অনুমতি মিলবে। আর সেই ক্ষেত্রে পুজোর(Durga Puja) পরই নিয়োগপত্র হাতে পাবেন চাকরিপ্রার্থীরা।

এই প্রসঙ্গে SSC চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, ‘উচ্চ প্রাথমিকে নিয়োগ ও চাকরিপ্রার্থীদের চাকরি পাওয়া এখন সময়ের অপেক্ষা। আদালতের অনুমতিক্রমে আমরা একটা মেধাতালিকা ও প্যানেল প্রকাশ করেছি। তবে মামলাকারীদের পক্ষ থেকে কিছু ল’ পয়েন্ট জমা পড়েছে। তার উত্তর আমরা আগামী শুনানিতে দেব। আমরা আশাবাদী সেই শুনানিতেই কাউন্সেলিংয়ের অনুমতি পাব। অনুমতি পেয়ে গেলেই এক-দেড় মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। যদি সব ঠিক থাকে, পুজোর পরই নিয়োগপত্র হাতে পাবেন চাকরিপ্রার্থীরা।’ নানাবিদ কারণে এখনও আটকে উচ্চ প্রাথমিকের নিয়োগ। নিয়োগের দাবিতে, পথে নেমে আন্দোলন করছেন চাকরিপ্রার্থীরা। এবার দেখার বিষয় সেই নিয়োগপর্ব কবে শুরু হয়।

গত ২৫ অগস্ট School Service Commission যে মেধাতালিকা প্রকাশ করেছিল তাতে নাম ছিল ১৩ হাজার ৩৩৪ জনের। অনেকে ওয়েটিং লিস্টেও আছেন। সিদ্ধার্থ মজুমদার এই প্রসঙ্গে আরও জানান, ‘অনুমতি পেলেই আমরা কাউন্সেলিংয়ের তারিখ জানিয়ে দেব। আদালতের অনুমতি পাওয়ার পর খুব বেশি হলে সপ্তাহ তিনেক লাগবে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে। তারপরই চাকরিপ্রার্থীরা নিয়োগপত্র পেয়ে যাবেন।’

বিকশিত ও আত্মনির্ভর পশ্চিমবঙ্গ গড়ে তোলা হবে, এক্সপোস্টে বললেন শুভেন্দু

আমার বাবার বেতন বাড়িয়ে দেবেন? ৯ বছরের শিশুর আর্জি শুনে স্তব্ধ বস

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ

নিউইয়র্ক থেকে মুম্বই ফেরার পথে ঘুরে গেল আমিশার ফ্লাইট, আতঙ্কে ‘Gadar’ নায়িকা

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী

চকোলেট আইসক্রিম খেয়েও বাড়বে না ওজন, ঘরেই বানান স্বাস্থ্যকর রেসিপি

১৮ বছরের সম্পর্কের ইতি! ‘তোমার সঙ্গেই সবচেয়ে বেশি সময় কাটিয়েছি’, কার উদ্দেশ্যে বললেন বিরাট?

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

অ্যানথ্রোপিক ও ওপেনএআইয়ের সার্ভিসে বড় পদক্ষেপ, চাপে টিসিএস–ইনফোসিস

‘বাউন্সারকে নয়, এখন বউকেই বেশি ভয় পাই’, চেন্নাই অধিনায়কের মজার উত্তর ভাইরাল

সাধারণ দুপুরের খাবারের একঘেয়েমি কাটাতে, ১৫ মিনিটেই বানান পুর ভরা টমেটো