পুলিশের জালে দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডের মূল নায়ক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ড গোটা রাজ্যে আলোড়ন ফেলে। রাজ্যে রমরমিয়ে চলা বেআইনি বাজি কারখানা নিয়ে ফের প্রশ্ন ওঠে। এবার দীর্ঘ ২৮ দিন পর গ্রেফতার দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডের মূল অভিযুক্ত। পলাতক রমজান আলি অবশেষে পুলিশের জালে। কদম্বগাছি থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।  

ঘটনার পর থেকেই পলাতক ছিল রমজান। আইএসএফ সদস্য বলেই জানা গিয়েছে।  কদম্বগাছির একটি গ্রাম থেকে অন্যত্র পালানোর পরিকল্পনা ছিল। গোপন সূত্রে খবর পেয়ে রমজানকে ধরে পুলিশ।

প্রসঙ্গত, আচমকা উত্তর ২৪ পরগণার দত্তপুকুর থানার নীলগঞ্জ গ্রামপঞ্চায়েত এলাকা সকাল সাড়ে ৮টা নাগাদ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। ছিন্নভিন্ন অবস্থায় ছড়িয়ে থাকে মানুষের দেহ। চক্ষু চড়কগাছ হয়ে ওঠে স্থানীয়দের। বেআইনি বাজি কারখানায় এই বিস্ফোরণ ঘটে। তীব্রতা এতটাই মারাত্মক ছিল যে বারাসাত থেকে পর্যন্ত শব্দ শোনা যায়। প্রাথমিকভাবে, বেসরকারি মতে মৃতের সংখ্যা ১০। এলাকাবাসীর দাবি, বাড়িটিতে রমরমিয়ে চলছিল বেআইনি বাজি তৈরির কারখানা। এই বিস্ফোরণকাণ্ড এগরা বিস্ফোরণকাণ্ডের স্মৃতি উস্কে দেয়। শুধু দত্তপুকুর নয় রাজ্যের বিভিন্ন এলাকায় গজিয়ে উঠেছে বেআইনি বাজি তৈরির কারখানা। এমনকি বাজির কারখানার আড়ালে বোমা বাঁধার কাজও চলে।

কন্টাক্ট লেন্স থেকে ইনফেকশন! পুজোয় চোখ সুস্থ রাখতে রোজ কী করবেন?

নবাবি ইতিহাস থেকে গোলাপের বাগান! ঘুরে আসুন মতিঝিল পার্ক

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

একঘেয়ে খাবার ভুলে যান! প্রাতরাশে বানান প্রোটিন সমৃদ্ধ অঙ্কুরিত মুগের রুটি

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

ভিক্ষে করে শুরু দুর্গা আরাধনা, ১৩০ বছরে পা রাখল বর্ধমানের মণ্ডলবাড়ির পুজো

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার