আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কোটিপতি হয়েই পুলিশের কাছে ছুটলেন ব্যক্তি

নিজস্ব প্রতিনিধিঃ কথায় রয়েছে, ‘ভাগ্য যখন কিছু দেয়,দু’হাত ভরে দেয়’। বাস্তবেও যেন এই প্রবাদ বাক্য মিলে গেল। লটারির টিকিট কেটে রাতারাতি কোটিপতি হলেন এক ব্যক্তি। নিরাপত্তার স্বার্থে পুলিশের দ্বারস্থও হলেন।

মাত্র ৩০০ টাকা দিয়ে লটারির টিকিট কাটেন বাপ্পা আলি। কোচবিহারের দিনহাটা ১ নং ব্লকের গোসানিমারীর বড় নাটাবাড়ি মাল্লির হাট এলাকার বাসিন্দা। পেশায় খালাসির কাজ করেন তিনি। স্থানীয় একটি লটারি দোকান থেকে লটারির টিকিট কেনেন তিনি। রাতে টিকিট মেলাতে গিয়েই চক্ষু চড়কগাছ। লটারিতে প্রথম পুরস্কার পেয়েছেন তিনি। খুশিতে আত্মহারা হয়ে যান ওই ব্যক্তি।

বিন্দুমাত্র দেরি না করে নিরাপত্তার জন্য ছুটে যান দিনহাটা থানায়। বুধবার রাতে পুলিশের দ্বারস্থ হন তিনি। পুলিশ প্রশাসনকে গোটা বিষয়টি জানিয়েছেন। বাপ্পা লটারিতে কোটিপতি হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারাও।  

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

বেলুড় বয়েজ হাই স্কুলের ডিসি সেন্টারে তুমুল উত্তেজনা, বিজেপি – তৃণমূল সংঘর্ষ

‘আইপ্যাকের লোকদের দেখলেই বেঁধে রাখুন’, কংগ্রেস কর্মীদের নিদান অধীরের

টার্গেট অভিষেক! দক্ষিণ ২৪ পরগনাতেই তিন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

রাজ্যে সর্বকালীন রেকর্ড গড়ে প্রথম দফায় ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ