গ্রামের ভারতসেরার তকমা নিয়ে এসেই মৃত্যু কিরীটেশ্বরীর সম্পাদকের

পুরষ্কার নিয়ে দিল্লি থেকে ফিরেই শুক্রবার মাঝরাতে মৃত্যু হল কিরীটেশ্বরী মন্দির কমিটির সম্পাদক প্রভাতচন্দ্র দাসের। বয়স হয়েছিল মাত্র ৫৪ বছর।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রথমে এসেছিল সুসংবাদ। তাতে শুধু যে গ্রামের মানসম্মান বেড়েছিল তাই নয়, আগামী দিনে গ্রামের অর্থনীতির চাকা বদলের সম্ভাবনাও দেখা দিয়েছিল। কিন্তু সেই গ্রামেই শনি সকাল থেকে নেমে এল শোকের ছায়া। নজরে মুর্শিদাবাদ(Murshidabad) জেলার সতীপীঠ কিরীটেশ্বরী গ্রাম(Kiriteshwari Village)। গত সপ্তাহেই সামনে এসেছিল দেশের সেরা গ্রামীণ পর্যটন কেন্দ্র হিসাবে কেন্দ্র সরকারের পর্যটন মন্ত্রকের পুরষ্কার পাওয়ার ঘটনা। সেই ঘটনায় ট্যুইট করে গ্রামবাসীদের শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বস্তুত তিনিই ওই ঘটনা সবার সামনে এনেছিলেন। কিন্তু সেই পুরষ্কার নিয়ে দিল্লি থেকে ফিরেই শুক্রবার মাঝরাতে মৃত্যু হল কিরীটেশ্বরী মন্দির কমিটির সম্পাদক(Kiriteswari Mandir Committee Secretary) প্রভাতচন্দ্র দাসের(Prabhat Chandra Das)। বয়স হয়েছিল মাত্র ৫৪ বছর। তাঁর এহেন আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ এখন গোটা গ্রাম।  

জানা গিয়েছে, ২৭ তারিখ দিল্লিতে প্রভাতবাবু ও তাঁর সঙ্গীরা পর্যটন মন্ত্রকের কাছ থেকে গ্রামের জন্য পুরষ্কারটি গ্রহণ করেন। তারপর থেকেই খুশিতে ডগমগ করছিল গোটা গ্রাম। ওই পুরস্কার নিতে সোমবার বাড়ি থেকে বেরিয়েছিলেন প্রভাতবাবু। বুধবার মন্দির কমিটির পক্ষ থেকে পর্যটন মন্ত্রকের দেওয়া সেরা পর্যটন গ্রামের খেতাব গ্রহণ করেন তিনি। আনুষ্ঠানিক পর্ব সেরে শুক্রবার দুপুরে দিল্লি থেকে গ্রামে পৌঁছোন প্রভাতচন্দ্র। ওই শিক্ষকের পরিবার সূত্রে খবর, বাড়ি ফিরে কোনও শারীরিক অসুস্থতা না থাকলেও দীর্ঘ ট্রেনযাত্রা ধকলে খানিকটা দুর্বল বোধ করছিলেন উনি। তবে শুক্রবার রাত্রি ১২টা নাগাদ হঠাৎ শ্বাসকষ্ট অনুভব করতে শুরু করেন কিরীটেশ্বরী মন্দিরের সম্পাদক। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয় পরিবার। হাসপাতাল নিয়ে যাওয়ার পথেই রাত ১টা ৪৫ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছে পরিবার।

মুকুন্দবাগ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন প্রভাতচন্দ্র। পাশাপাশি, প্রাচীন মন্দিরের সম্পাদকের ভার ছিল তাঁর উপর। মৃতের ভাই বাপি দাসের কথায়, ‘সেরা পর্যটন গ্রামের স্বীকৃতির খবর ঘোষণার পর থেকে ভীষণ উত্তেজিত ছিল দাদা। পুরস্কার নিয়ে গতকাল দুপুরে দিল্লি থেকে গ্রামে ফিরে এসে গ্রাম নিয়ে অনেক পরিকল্পনার কথা জানিয়েছিল দাদা। রাতে শুতে যাওয়ার সময় বলল, বুকে সামান্য ব্যথা অনুভব করছে। মধ্যরাতে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হল দাদার। হাসপাতাল নিয়ে যাওয়ার সময়টুকু পেলাম না আমরা।’

STF-এর হাতে গ্রেফতার উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ শাহানুর মন্ডল

কাশির সিরাপ পাচারের অভিযোগে মালদহে আটক তৃণমূল নেতা মারুফ শেখ

পুরোহিত ডেকে জীবিত মেয়ের শ্রাদ্ধ ও পিণ্ডদান করলেন বাবা, কেন এমন কঠিন সিদ্ধান্ত?

ভাঙনের মরশুমে উঠছে বাইপাসের তৃণমূলের কার্যালয়, বাড়ির দখল নিলেন মালিক

গুজরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত ৫, আহত বহু

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

আর জি করে রোগীর মেয়েকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার সিআইএসএফ জওয়ান

মেসি ম্যাজিকে খড়কুটোর মতো উড়ে গেল আলজেরিয়া

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

প্রায় অর্ধেক দামে বাড়ি নিয়ে আসুন ৫৫ ইঞ্চির স্মার্ট টিভি, কোথায় পাবেন?

BSNL এর আকর্ষণীয় অফার, ২৪৯ টাকার রিচার্জে মিলবে ৩৫ দিনের ভ্যালিডিটি

বর্ষায় বেড়ানোর পরিকল্পনা করছেন? জেনে নিন সেরা ৮ গন্তব্যের খুঁটিনাটি