চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ছাত্র সংসদের নির্বাচন নিয়ে হাইকোর্টে গুরুত্বপূর্ণ মন্তব্য রাজ্যের

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগ বর্তমানে প্রশ্নাতীত। এই আবহে স্থায়ী উপাচার্য নিয়োগ না হলে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদের নির্বাচন সম্ভব নয় বলেই জানিয়ে দিল রাজ্য। মঙ্গলবার হাইকোর্টে ছাত্র নির্বাচন সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই মামলার শুনানি হয় কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে। তখনই রাজ্য জানায়, আপাতত ছাত্র নির্বাচন নির্ভর করছে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের উপরে।

রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র নির্বাচনের সময় পেরিয়ে গিয়েছে। ফলে এব্যাপারে হাইকোর্টের হস্তক্ষেপ করার অনুরোধ জানান প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। আদালত এ ব্যাপারে রাজ্যের বক্তব্য জানতে চায়। রাজ্য জানায়, আইনি বাধা রয়েছে। আইনত বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য না থাকলে ছাত্র নির্বাচন সম্ভব নয়। সুপ্রিম কোর্টে উপাচার্য নিয়োগ মামলা বিচারাধীন। শীর্ষ আদালতের নির্দেশ মেনে উপাচার্য নিয়োগ হলে তার পরেই ছাত্র ভোট করানো হবে।

প্রসঙ্গত,  স্থায়ী উপাচার্য নিয়োগের জন্য সার্চ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্যপালের সার্চ কমিটির সদস্যদের নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে।  

Published by:

Share Link:

More Releted News:

ভোটের আগের দিন কমিশনকে সপাটে ধাপ্পড় কষাল কলকাতা হাইকোর্ট

ফোন কোনওভাবেই ‘সুইচড অফ’ রাখা যাবে না, অফিসারদের নয়া নির্দেশ কমিশনের

‘প্রিভেন্টিভ ডিটেনশনের কোনও পরিস্থিতি নেই’, ৮০০ তৃণমূল কর্মী গ্রেফতারের মামলার রায় স্থগিত

বৃষ্টি নাকি ভ্যাপসা গরম? ভোটের লাইনে দাঁড়ানোর আগে জানুন কেমন থাকবে আবহাওয়া

‘কলকাতা বস্তির শহর’, তিলোত্তমাকে নিয়ে অপমানজনক মন্তব্য শাহের

নির্বাচনের প্রতিটি মুহূর্তের নিখুঁত তথ্য মিলবে এই অ্যাপে, কী কাজ করবে অ্যাপটি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ