দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভূমিকম্পে কাঁপল মাটি

আন্তর্জাতিক ডেস্ক: ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ। আমেরিকার ভূতাত্ত্বিক জরিপ সংস্থার রিপোর্ট অনুযায়ী, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৬.১।  যদিও বাংলাদেশের আবহাওয়া দফতরের রিপোর্টে কম্পনের তীব্রতা বলা হয়েছে ৫.৮। কম্পনের কেন্দ্রস্থল ছিল চট্টগ্রাম থেকে ১৮৩ কিলোমিটার পূর্বে, মাটির ৬০ কিলোমিটার গভীরে। রাজধানী ঢাকা-সহ বেশ কয়েকটি এলাকায় কম্পন অনুভূত হয়। কম্পনের খবর পাওয়া গিয়েছে চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালি কক্সবাজার-সহ দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলাগুলিতে।

ঢাকার আবহাওয়া অফিসে দায়িত্বরত আবহাওয়াবিদ আবদুল হামিদ বিবিসিকে জানিয়ে্ছেন, “তীব্রতার পরিমাপে এটি ছিল মাঝারি মাপের ভূমিকম্প। কম্পনের উৎসস্থল ছিল ঢাকার আগারগাঁওয়ের কেন্দ্রীয় আবহাওয়া অফিস থেকে ৩৪৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।”

উল্লেখ করা যেতে পারে, কাকভোরে ভূমিকম্পে কেঁপে ওঠে ভারতের বেশ কয়েকটি অঙ্গ রাজ্য। আজ শুক্রবার কম্পন অনুভূত হয় অসম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম। এখনও পর্যন্ত কোনও প্রান্ত থেকে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে কম্পনের আতঙ্কে আচমকাই ঘুম থেকে উঠে পড়েন কম্পন প্রভাবিত এলাকার মানুষ। কম্পনের পাশাপাশি বেশ কয়েকটি আফটার শক অনুভূত হয়। আফটারশক অনুভূত হয় সকাল ছটা নাগাদ।

Published by:

Share Link:

More Releted News:

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ