মোদি সমালোচক সাংবাদিক প্রবীর পুরকায়স্থকে গ্রেফতার করল দিল্লি পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: টানা কয়েক ঘন্টা তল্লাশি চালানোর পরে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কট্টর সমালোচক হিসেবে পরিচিত বাঙালি সাংবাদিক তথা অনলাইন নিউজ পোর্টাল ‘নিউজক্লিক’-এর সম্পাদক প্রবীর পুরকায়স্থকে। তাঁর সঙ্গে্ই গ্রেফতার করা হয়েছে পত্রিকার মানবসম্পদ বিভাগের প্রধান তথা আর এক বাঙালি অমিত চক্রবর্তীকে। ইউএপিএ ধারায় দুজনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের অধীনস্ত দিল্লি পুলিশ। ‘নিউজক্লিক’ সম্পাদকের গ্রেফতারির সমালোচনায় সরব হয়েছেন একাধিক প্রথিতযশা সাংবাদিক।

সম্প্রতি বিজেপি ঘনিষ্ঠ সংবাদপত্র হিসেবে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্রের ‘নিউইয়র্ক টাইমস’ পত্রিকার পক্ষ থেকে এক গাঁজাখুরি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই গাঁজাখুরি প্রতিবেদনে দাবি করা হয়, চিনের এক সংস্থার আর্থিক সাহায্যে পরিচালিত হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি সরকারের কট্টর সমালোচক হিসেবে পরিচিত অনলাইন নিউজ পোর্টাল ‘নিউজক্লিক’। ওই প্রতিবেদনকে হাতিয়ার করেই ‘নিউজক্লিক’ পত্রিকার সম্পাদক বিজেপির কট্টর সমালোচক প্রবীর পুরকায়স্থকে সবক শেখাতে কোমর কষে ঝাঁপায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের অধীনস্ত দিল্লি পুলিশ।

এদিন সকাল থেকে দিল্লির একাধিক জায়গায় নিউজক্লিক-এর সঙ্গে জড়িতদের বাড়িতে হানা দেয় দিল্লি পুলিশ। মোট ৩৭ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের মধ্যে অন্যতম ছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। দীর্ঘ জেরার পরেই অনলাইন সংবাদমাধ্যমের প্রতিষ্ঠাতা সম্পাদক প্রবীর পুরকায়স্থ ও মানবসম্পদ বিভাগের প্রধান অমিত চক্রবর্তীকে রাতে গ্রেফতার করা হয়। দুজনে যাতে জামিন না পেতে পারেন তার জন্য ইউএপিএ ধারায় মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ।

আজকের রাশিফল: পরিবারের সঙ্গে সময় কাটান, মানসিক চাপ দূর হবে…

পঞ্জাবকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল মুম্বই

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS