‘ববিদা মানুষের খুব প্রিয় নেতা, তিনি নিজেকে প্রমাণ করবেন’, দাবি দেবের

গোটা বিষয়টি রাজনৈতিকভাবে হয়ে থাকলে তা সঠিক নয়। CBI-ED নিজের কাজ করবে। ববিদা মানুষের খুব প্রিয় নেতা। তিনি নিজেকে প্রমাণ করবেন - বার্তা দেবের।

Share:

নিজস্ব প্রতিনিধি: রবির সকাল থেকেই রাজ্য পুরসভাগুলিতে নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে সক্রিয় হয়ে উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। একযোগে তাঁরা ১২ জায়গায় হানা দিয়েছে। তাঁদের মধ্যে আছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও(Firhad Hakim)। তাঁর বাড়িতে এখন তল্লাশি চালানোর পাশাপাশি তাঁকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে বলে জানা গিয়েছে সূত্রে। একই সঙ্গে তাঁর বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। এই অবস্থায় ফিরহাদের পাশে দাঁড়িয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কার্যকলাপ ও ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন বাংলা সিনেমার নায়ক তথা তৃণমূল(TMC) সাংসদ দীপক অধিকারী ওরফে দেব(Dev)। এদিন এই তারকা পশ্চিম মেদিনীপুর জেলার তাঁর নিজ সংসদীয় কেন্দ্র ঘাটালে গিয়েছিলেন বন্যা পরিদর্শন করতে। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি নিশানা বানান CBI-কে।

ঠিক কী জানিয়েছেন দেব? এদিন দেব ফিরহাদের বাড়িতে CBI হানাদারি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘রাজনৈতিকভাবে ক্ষমতার অপব্যবহার খারাপ। প্রতিদিন বিরোধীদের বাড়িতে যেভাবে অভিযান চালানো হচ্ছে তাতে খারাপ লাগছে। কেউ ভুল করে থাকলে তার শাস্তি হওয়া উচিত। কিন্তু, যদি তা রাজনৈতিক উদ্দেশ্যে হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই তা খারাপ। কারণ কারও কাছে ক্ষমতা সারাজীবন থাকে না। আজ যে বিষয়টি প্রতিষ্ঠিত করা হচ্ছে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তারাও একইভাবে বিষয়টি প্রয়োগ করার চেষ্টা করবে। গোটা বিষয়টি রাজনৈতিকভাবে হয়ে থাকলে তা সঠিক নয়। CBI-ED নিজের কাজ করবে। ববিদা মানুষের খুব প্রিয় নেতা। তিনি নিজেকে প্রমাণ করবেন।’

উল্লেখ্য, দেবের ঘাটাল পরিদর্শনের আগেই খড়ারে তাঁর নামে ‘নিখোঁজ’ পোস্টার পড়ে। মানুষের আপদে বিপদে পাশে পাওয়া যায় না এই তারকা সাংসদকে, এমনই অভিযোগ তুলেছিল গেরুয়া শিবিরের একাংশ। এদিন সেই অভিযোগেরও জবাব দিয়েছেন দেব। জানিয়েছেন, ‘আসলে ওরা(BJP) জানত আমি আজ আসব। আজ থেকে এক মাস আগে লাগালে না হয় বুঝতাম। যে টাকা ওরা এতে খরচ করেছে তা দিয়ে গরিব মানুষকে সাহায্য করতে পারত। সমস্ত রাজনৈতিক দলগুলির তা কর্তব্য। প্রতি মুহূর্তে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখেছি যাতে প্রত্যেকটি মানুষ খাবার পান, জল পান সেই চেষ্টা করছি। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রকে চিঠিও দিয়েছি। তৃণমূল জামানায় নদী থেকে পলি উত্তোলনের কাজ হয়েছে। সেক্ষেত্রে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনাও আগের থেকে কমেছে।’

এবার বড় পর্দায় চমক দেখাতে প্রস্তুত ‘কালিন ভাইয়া’, ‘গুড্ডু’রা, প্রকাশ্যে ‘মির্জাপুর’-এর টিজার

ক্যাফের স্বাদ এবার বাড়িতেই, সহজ উপকরণ দিয়েই তৈরি করুন স্ট্রবেরি প্যানকেক

রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি, দোকান খুলতেই মাথায় হাত ব্যবসায়ীদের

বাড়িতে বানান রোনাল্ডোর পছন্দের খাবার ‘বাকালহাউ আ ব্রাস’, জেনে নিন রেসিপি

ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে আপত্তি, CID-র বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে অভিষেক

নিউটাউনের অভিজাত মলে মাসাজ পার্লারের আড়ালে দেহ ব্যবসা, গ্রেফতার ৩

বর্ষার আমেজে বাড়িতেই বানিয়ে ফেলুন পাহাড়ি স্বাদের হিমাচলি চিকেন কারি

নবম শ্রেণির পড়ুয়াদের পাঠ্যসূচিতে এবার ইন্দিরার জারি করা জরুরি অবস্থা

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

‘সিটি অফ জয়-কে মৃত্যুপুরীতে পরিণত করেছেন,’ ফিরহাদকে তোপ শুভেন্দুর

অরূপের ‘কদর্য’ রূপ! প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর নামে আলিপুর থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের

তারাতলায় বিপর্যয়: নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর