নদিয়ায় ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন বাবার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এ কেমন বাবা! সম্প্রতি এমন কিছু ঘটনা শিরোনামে আসে যা পিতা-পুত্রের পবিত্র সম্পর্কের রসায়ন তলিয়ে দেয়। এবার বাবার হাতে খুন ছেলে। ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাটের বেগোপাড়া এলাকায়। ঘটনার নেপথ্যে উঠে আসছে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ।

জানা গিয়েছে, অভিযুক্ত অভিজিৎ মণ্ডল নদিয়ার রানাঘাটের বেগোপাড়া এলাকার বাসিন্দা। তাঁর স্ত্রী ও ছেলে বাবারবাড়িতে থাকতেন। রবিবার রাত ৯টা নাগাদ আচমকাই শ্বশুরবাড়িতে আসেন অভিযুক্ত। এলোপাথাড়ি কোপাতে শুরু করেন ছেলে সায়নকে(১৩)। আর্তনাদ শুনে অভিযুক্তের স্ত্রী ও শাশুড়ি ছুটে আসেন। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন সায়নকে। তাঁদেরও কোপাতে শুরু করেন অভিযুক্ত।

ছুটে আসেন প্রতিবেশীরা। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনজনকে। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা নাবালক সায়নকে মৃত বলে ঘোষণা করে। হাসপাতালে চিকিৎসাধীন মা ও দিদিমা। মৃতের এক আত্মীয়ের দাবি, অভিযুক্ত ও তাঁর স্ত্রীর মধ্যে দীর্ঘদিন অশান্তি চলছিল। অভিযুক্তের বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই অশান্তি। এরপর মা ও ছেলে চলে আসে মহিলার বাপেরবাড়ি। যদিও এই অশান্তির জেরেই নাবালকের প্রাণ গেল কিনা তা স্পষ্ট নয়। পলাতক অভিযুক্ত। ঘটনার তদন্তে পুলিশ।  

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়