লঙ্কা বধ করে বিশ্বরেকর্ড পাকিস্তানের

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ:  বিশ্বকাপে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে এশিয়া কাপে হারার মধুর প্রতিশোধ নিলেন বাবর আজমরা। মঙ্গলবার হায়দরাবাদের রাজীব গান্ধি স্টেডিয়ামে আবদুল্লাহ শফিক আর মহম্মদ রিজওয়ানের জোড়া শতরানের সুবাদে ১০ বল বাকি থাকতেই দাসুন শনাকাদের ৬ উইকেটে হারিয়ে দিলেন। সেই সঙ্গে টানা দুই ম্যাচে জয় তুলে নিলেন।     

টসে জিতে এদিন প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা। কুশল মেন্ডিজ ও সাদিরা সামারাবিক্রমের জোড়া শতরানে ভর করে পাকিস্তানের বিরুদ্ধে রানের পাহাড় গড়ল শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৪৪ রান তুলেছে দাসুন শনাকারা। পাকিস্তানের পক্ষে হাসান আলি ৭১ রানে ৪ উইকেট নেন। জয়ের জন্য ৩৪৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমেই হোঁচট খায় পাকিস্তান। চতুর্থ ওভারেই দিলশান মধুশঙ্কার বলে ফিরে যান ইমাম উল হক (১২)। তিন নম্বরে নামা পাক অধিনায়ক বাবর আজমও ব্যাট হাতে ফের ব্যর্থ হন। ১৫ বলে মাত্র ১০ রান করে মধুশঙ্কার বলে তিনিও সাজঘরের পথ ধরেন। ৩৭ রানে দুই উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকতে থাকে পাকিস্তান। সেখান থেকেই ম্যাচের রং বদলে দেন আবদুল্লাহ শফিক ও মহম্মদ রিজওয়ান। তৃতীয় উইকেটে জুটি বেঁধে শ্রীলঙ্কার বোলারদের পাল্টা আক্রমণের পথে হাঁটেন দুজনে। আর দুই পাক ব্যাটারদের তাণ্ডবে মাথিশা পাতিরানা-মাহেশ তিকশানাদের দশা দাঁড়ায় ছেড়ে দে মা, কেঁদে বাঁচি।

মাত্র ৯৭ বলে নিজের জীবনের প্রথম শতরান পূর্ণ করেন শফিক। সতীর্থ রিজওয়ানের সঙ্গে মিলে ১৭৬ রান যোগ করে দলকে শক্ত ভিতের উপরে দাঁড় করিয়ে ব্যক্তিগত ১১৩ রানে  মাথিশা পাতিরানার বলে সাজঘরে ফেরেন। এর পরে সৌদ সাকিলকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান মহম্মদ রিজওয়ান। ৭টি চার ও দুই ছক্কার সাহায্যে ৯৭ বলে শতরান পূর্ণ করেন।   ৩০ বলে ৩১ রান করে ফেরেন সাকিল। শেষ পর্যন্ত নিজের কাঁধে দায়িত্ব নিয়েই ১০ বল বাকি থাকতে দলকে জয় এনে দেন রিজওয়ান। ১২১ বলে ১৩১ রান করে অপরাজিত থাকেন। 

তলোয়ার হাতে সুইডেনের স্কুলে ঢুকে তাণ্ডব! আহত একাধিক

দুর্গাপুজো নিয়ে প্রস্তুতি শুরু, ডিসিদের কাছে বিস্তারিত তথ্য তলব লালবাজারের

৪ লক্ষণই জানান দেবে আপনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত কিনা, এখনই জেনে সতর্ক হন

স্পেনের কাছে হারের পর গুন্ডামি, ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ মেসির সতীর্থ পারদেস

সিংহাসনচ্যূত স্টিভ স্মিথ, ক্যাচ নেওয়ার বিশ্বরেকর্ডের মালিক জো রুট

ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার

দিল্লি আসা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তারেক রহমান

আরজি করের নির্যাতিতার বাবার অভিযোগে দায়ের মামলায় জামিন পেলেন সঞ্জীব মুখোপাধ্যায়

পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

নেকড়েদের সঙ্গে কেটেছে জীবন, ৮০ বছরে চিরবিদায় নিলেন ‘স্পেনের মোগলি’

যাদবপুরের আঁচ মেদিনীপুর কলেজে, ABVP-SFI সংঘর্ষে রণক্ষেত্র এলাকা

দীর্ঘদিনের বান্ধবী গাব্রিয়েলা দিমিত্রিয়াদেজকে বিয়ে করলেন অর্জুন রামপাল