দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মহালয়ার দিন বৃষ্টির সম্ভাবনা নেই, গরমে নাজেহাল হতে হবে

নিজস্ব প্রতিনিধি: আগামী শনিবার মহালয়া তিথিতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বুধবার আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান। তিনি বলেন,আগামী তিন থেকে চারদিন দক্ষিণবঙ্গের জন্য প্রধানত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোথাও কোন সম্ভাবনা নেই। দক্ষিণ বঙ্গের জন্য টেম্পারেচার অনেকটাই বেড়েছে। এটাই এখন কন্টিনিউ করবে। তার ফলে আমরা গরমটা অনুভব করব। মৎস্যজীবীদের জন্য আপাতত কোন সতর্কবার্তা নেই।

উত্তরবঙ্গের(North Bengal) ক্ষেত্রে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের কিছু জায়গায় এই মুহূর্তে হালকা বৃষ্টি হতে পারে । উত্তরবঙ্গের জন্য সর্তকতা কোথাও কিছু নেই। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের তাপমাত্রা আগামী ৪ থেকে ৫ দিনে কোন উল্লেখযোগ্য পরিবর্তন নেই। আগামী ১৪ তারিখ মহালয়া দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই। উত্তরবঙ্গে খুব হালকা দু- এক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দু-একদিনে বর্ষা আমাদের পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিতে চলেছে বলে জানান সঞ্জীব বাবু। ফলে আসন্ন দুর্গাপূজোয় বড় কোন দুর্যোগ নেই বলেই আপাতত মনে করছে আলিপুর আবহাওয়া দফতর।

বর্ষা এই মুহূর্তে ঝাড়খণ্ডের(Jharkhand) কিছুটা অংশ থেকে আগামী দু তিন দিনে দক্ষিণবঙ্গে কিছু অংশ থেকে বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গের(South Bengal) প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। সেই সাথে মাঝে মধ্যে মেঘলা আকাশ থাকবে ।আগামী কয়েক দিন তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে।

Published by:

Share Link:

More Releted News:

নৈহাটিতে তৃণমূলপন্থী ক্লাবে বসে ভোটার স্লিপ বিলি! BLO-কে হাতে নাতে ধরল বিজেপি

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

শুভেন্দু’র অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যাবে নির্বাচন শেষে দাবি তৃণমূল প্রার্থীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ