মিজোরামে ভোটগণনার দিন বদলের আর্জি রাজনৈতিক দলগুলির

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মালা বদলের চাপে রাজস্থানে বিধানসভার ভোটের দিন বদল করেছে নির্বাচন কমিশন। এবার মিজোরামে ভোটগণনার দিন বদলের আর্জি জানিয়ে নির্বাচন কমিশনকে চিটী দিয়েছে বিজেপি-কংগ্রেস-সহ উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যের একাধিক দল।

গত সোমবারই মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, তেলেঙ্গানা ও মিজোরামের বিধানসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। মিজোরামে ৭ নভেম্বর, ছত্তিশগড়ে ৭ ও ১৭ নভেম্বর, মধ্যপ্রদেশে ১৭ নভেম্বর, রাজস্থানে ২৩ নভেম্বর ও তেলেঙ্গানায় ৩০ নভেম্বর ভোট নেওয়ার কথা জানানো হয়েছিল। পাঁচ রাজ্যেই অবশ্য ভোটগণনা হবে ৩ ডিসেম্বর রবিবার।

রাজস্থানে ২৩ নভেম্বর প্রায় ৫০ হাজার বিয়ে হওয়ার কথা। তাই ওই দিন ভোট নেওয়া হলে বহু মানুষ ভোট দিতে পারবেন না আশঙ্কা জানিয়ে নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছিল বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন। সেই আর্জিতে সাড়া দিয়ে গতকাল বুধবারই রাজস্থানে ভোটগ্রহণ দুদিন পিছিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। জানানো হয়েছে, ২৩ নভেম্বরের পরিবর্তে ২৫ নভেম্বর ভোট নেওয়া হবে। আর ওই ঘোষণার পরেই মিজোরামে ভোটগণনার তারিখ পিছিয়ে দেওয়ার দাবি তুলেছে কংগ্রেস, বিজেপি, মিজো ন্যাশনাল ফ্রন্ট-সহ বিভিন্ন রাজনৈতিক দল।

নির্বাচন কমিশনের কাছে পাঠানো আর্জিতে বলা হয়েছে, ৩ ডিসেম্বর রবিবার হওয়ায় ভোটগণনার কাজে বিঘ্ন ঘটতে পারে। কেননা, খ্রিস্টান অধ্যুষিত রাজ্যটির বাসিন্দাদের কাছে রবিবার পূণ্যদিন। ওই দিন সিংহভাগ মানুষই বিভিন্ন গির্জায় উপাসনায় সামিল হন। ফলে ভোট কর্মীদের পাওয়া গেলেও কাউন্টিং এজেন্ট জোগাড় করা নিয়ে সমস্যায় পড়তে হবে। ওইদিনের পরিবর্তে পরের দিন ৪ ডিসেম্বর সোমবার ভোটগণনা হোক।

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ