ভারতের আশেপাশেই এই দেশগুলিতে রয়েছে জনপ্রিয় কিছু স্ট্রিটফুড

ভারতের মত বিভিন্ন দেশেও এমন অনেক জনপ্রিয় স্ট্রিটফুড রয়েছে। জেনে নিন এই শীতে বিদেশে কোথায় গেলে আপনি কোন খাবারটি অবশ্যই খাবেন?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  স্ট্রিটফুড খেতে কে না ভালোবাসেন? রাস্তায় বেরোলে স্ট্রিটফুড মাস্ট। ভারতের জনপ্রিয় স্ট্রিটফুড হল ফুচকা। কিন্তু ভারতের মত বিভিন্ন দেশেও এমন অনেক জনপ্রিয় স্ট্রিটফুড রয়েছে। জেনে নিন এই শীতে বিদেশে কোথায় গেলে আপনি কোন খাবারটি অবশ্যই খাবেন?

ইন্দনেশিয়ার বালি হানিমুন কাপলদের পছন্দের এক জায়গা। এছাড়াও সারাবছর বহু মানুষ সেখানে গিয়ে থাকেন। এখানের জনপ্রিয় স্ট্রিটফুড হল সাটে। মাংস, সয়া ও চিনেবাদাম দিয়ে তৈরি এই পদ বেশ জনপ্রিয়। তাই ইন্দোনেশিয়া গেলে এই জনপ্রিয় খাবার একেবারেই মিস করা যাবে না।  

জাপানের জনপ্রিয় স্ট্রিটফুডের তালিকায় শীর্ষে রয়েছে মিসো রামেন। নুডলস জাতীয় এই খাবার জাপানে বেশ জনপ্রিয়।

থাইল্যান্ডের জনপ্রিয় স্ট্রিটফুড হল সোম টাম থাই। যা পাকা পেঁপে দিয়ে তৈরি এক ধরণের স্যালাড। তাই থাইল্যান্ড সফরে আপনি গেলে রাস্তার ধারের এই খাবার চেখে না দেখলে বড়সর মিস করবেন।

কলকাতার রাস্তায় কমবেশি চিনা খাবার আমরা খেয়েই থাকি কিন্তু জানেন কী চিনের সেরা স্ট্রিটফুড কোনটি? লিয়াংপি হল সেই খাবার। শশা, চিলি অয়েল , ভিনিগার দিয়ে তৈরি এক ধরণের নুডলস।

সেরা স্ট্রিটফুডের আরেক খনি হল লাহোর। লাহোরের রাস্তায় সারি সারি মোগলাই খানার দোকান আপনি একেবারেই এড়িয়ে যেতে পারবেন না। এখানকার সেরা স্ট্রিটফুড হল গোস্ত কড়াই। বিভিন্ন ধরনের মশলা দিয়ে বানানো এই সুস্বাদু খানা লাহোর ভ্রমণে গেলে মাস্ট। 

ভারতের নানা স্ট্রিটফুডের সঙ্গে বাংলাদেশের রাস্তার ধারের খাবারের প্রচুর মিল রয়েছে। পড়শি দেশের খাবারের সঙ্গে এই দেশের থুরি কলকাতার খাবারের সেই অর্থে অমিল খুঁজে পাওয়া যাবে না। তবে এখানকার বেশ কিছু অন্যরকম মিষ্টি ও পিঠে উল্লেখযোগ্য। 

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত