রাজবাড়ির পুজোর সাক্ষী হতে রাত্রিবাস করুন পাঁচেতগড়ের প্রাসাদে

পুজোর সময় পূর্ব মেদিনীপুর জেলার পাঁচেতগড় রাজবাড়িতে পর্যটকদের জন্য রাত্রিবাসের ব্যবস্থা থাকছে। ঘুরে দেখতে পাবেন অন্দরমহলও।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনেকেরই ইচ্ছা হয় রাজবাড়িতে একটা দিন থেকে সেখানকার পুজো চাক্ষুষ করার। কিন্তু সব জায়গায় সেই সুযোগসুবিধা না থাকায় অনেকেই সেই ইচ্ছাপূরণের পথ খুঁজে পান না। অবশেষে সেই সুবিধার ব্যবস্থা করে দিল পূর্ব মেদিনীপুর(Purba Midnapur) জেলার পাঁচেতগড় রাজবাড়ি(Pnachetgarh Palace)। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর(Patashpur)-২ ব্লকে রয়েছে পাঁচেতগড় রাজবাড়ি। ২০১৮ সালে এই রাজবাড়িকে হেরিটেজ হিসাবে ঘোষণা করেছে রাজ্য সরকার। এবার সেখানেই পুজোর(Durga Puja) সময় পর্যটকদের জন্য রাত্রিবাসের(Night Stay) ব্যবস্থা চালু হচ্ছে। থাকা-খাওয়া ছাড়াও রাজবাড়ির পুজো চাক্ষুষ করার সুযোগ থাকছে।

পাঁচেতগড় রাজবাড়িতে একটা সময় কোনও দুর্গাপুজো হতো না। কুল পুরোহিতের কথা মতো মাটির দুর্গা প্রতিমা গড়ে দুর্গা দালানে পুজো শুরু হয়েছিল। কথিত আছে, মাটির প্রতিমা পুজোয় নানা বাধা বিঘ্ন ঘটে জমিদার বাড়িতে। ফলে মৃন্ময়ী দুর্গা পুজো বন্ধ হয়ে যায়। পরিবর্তে শোলা ও পটের দুর্গা প্রতিমা ঘটের উপর স্থাপন করে পুজো হয়ে আসছে জমিদার বাড়িতে। স্বাধীনতার পরে জমিদারি না থাকায় অর্থাভাবে পুজোর ঐতিহ্য ধরে রাখাটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল এই পরিবারের কাছে। ২০১৮ সালে রাজ্য সরকারের তরফে পঁচেট গড় জমিদার বাড়িকে ‘হেরিটেজ’ বলে ঘোষণা করা হয়। জমিদারি আমলে মহালয়া থেকে দুর্গাপুজো শুরু হতো। অর্থাভাবে এখন তা হয় না। এখন মহালয়া থেকে দুর্গাদালানে পটের দুর্গা প্রতিমা তৈরি শুরু হয়। ষষ্ঠী থেকে দশমী সেই পটের দুর্গা পুজিত হয়। পুজোয় অন্নভোগের প্রচলন নেই। শুধুমাত্র লুচি সুজি সহযোগে ভোগ দেওয়া হয়। অষ্টমীতে খিচুড়ি ভোগ হয়। হেরিটেজ ঘোষণা হওয়ার পরে কিছুটা জাঁক ফিরেছে জমিদার বাড়ির দুর্গা পুজোয়।

পাঁচেতগড়ের ঠাকুর দালানে দুর্গা পুজোয় সঙ্গে জমিদারি ইতিহাস মিলেমিশে একাকার। প্রাচীন এই পুজোয় এখনও আশপাশের এলাকা থেকে মানুষের ঢল নামে। কথিত আছে, সঙ্গীতজ্ঞ যদুভট্ট এক সময় জমিদার বাড়িতে গান শেখাতেন। সেই গানের খাতা ও এসরাজ আজও জমিদার বাড়ির সংগ্রহে রয়েছে। জমিদার বাড়ির কুলদেবতা কিশোররাই জীউয়ের সুবিশাল মন্দিরের পাশে রয়েছে দুর্গা দালান। প্রথা মেনে দুর্গা পুজো হয় ঠাকুর দালানে। স্থানীয় সংগীত শিল্পীদের নিয়ে সুরের আসর বসে। পর্যটকদের থাকার জন্য অতিথিশালার ব্যবস্থা রয়েছে। চাইলে আগাম বুকিং করে সেখানে থাকা যেতে পারে। খাওয়া যাবে জমিদারি থালি। পুজোয় স্থানীয় সংগীত শিল্পীদের নিয়ে জমিদার বাড়ির জলসাঘরে বসবে সঙ্গীতের আসর। শোনা যাবে এসরাজের সুর। পুজোয় খোলা থাকবে জমিদার বাড়ি। পর্যটকেরা ঘুরে দেখতে পারবেন জমিদার বাড়ি অন্দরমহল। দেখতে পাবেন সংগ্রহশালায় রাখা যদুভট্টের সেই গানের খাতা ও এসরাজ।

মাইগ্রেন বা মানসিক চাপ ভেবে এড়িয়ে যাচ্ছেন? মাথাব্যাথা হতে পারে ব্রেন টিউমারের লক্ষণ

বর্ষায় থাবা বসাচ্ছে ডেঙ্গু ও লেপ্টোস্পাইরোসিস-সহ ১০টি রোগ, সতর্কবার্তা বিশেষজ্ঞদের

আজ নির্জলা একাদশী, ভুলেও ৫ টি কাজ করবেন না, নয়তো ঘোর বিপদ…

পরিবারে চরম বিপদ, কোনও তৈরি কাজ থমকে যাবে, জানুন লক্ষ্মীবারের রাশিফল

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…