চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তেজস্বী যাদবকে জাপান সফরে যাওয়ার অনুমতি দিল দিল্লি আদালত

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের জাপান সফর নিয়ে জটিলতা কাটল। তাঁকে জাপান সফরে যাওয়ার অনুমতি দিল দিল্লির আদালত। তবে বিচারক গীতাঞ্জলি গোয়েল দুটি শর্তের বিনিময়ে আরজেডি নেতাকে জাপান সফরের অনুমতি দিয়েছেন। প্রথমত তাঁকে ২৫ লক্ষ টাকার বন্ড জমা দিতে হবে। আর দ্বিতীয়ত, জাপান সফর সম্পর্কিত যাবতীয় তথ্য জমা দিতে হবে।

জমির বিনিময়ে চাকরি কেলেঙ্কারিতে অভিযুক্ত বিহারের উপমুখ্যমন্ত্রীকে গত ৪ অক্টোবর জামিন মঞ্জুর করেছিলেন দিল্লির বিশেষ আদালতের বিচারক গীতাঞ্জলি গোয়েল। তবে জামিন দিতে গিয়ে শর্ত দিয়েছিলেন, দেশ ছেড়ে কোথাও যেতে পারবেন না তেজস্বী। বিহারে বিনিয়োগ টানতে আগামী ২৪ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত জাপান সফরে যাওয়ার কথা লালু পুত্রের। বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে দিল্লি আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। বিহারের উপমুখ্যমন্ত্রীর সেই আর্জি মঞ্জুর করেছেন বিচারক।

সোমবার দিল্লির সিবিআই আদালতের বিচারক একই সঙ্গে জমির বিনিময়ে চাকরি কেলেঙ্কারিতে আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব, তাঁর স্ত্রী রাবড়ি দেবী ও বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে আপাতত ব্যক্তিগত হাজিরা থেকেও অব্যাহতি দিয়েছেন। উল্লেখ্য, গত ৩ জুলাই জমির বিনিময়ে চাকরি মামলায় তিন জনের বিরুদ্ধেই চার্জশিট দাখিল করেছিল। লালুর বিরুদ্ধে অভিযোগ, ইউপিএ জমানায় রেলমন্ত্রী থাকার সময়ে জমির বিনিময়ে রেলের গ্রুপ ডি কর্মী নিয়োগ করেছিলেন। যদিও আরজেডি সুপ্রিমোর অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই তাঁকে মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে মোদি সরকার।

Published by:

Share Link:

More Releted News:

বন্ধ ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও ৩ বছরের কন্যার দেহ, নেপথ্যে কোন কারণ?

ছত্তিশগড়ে ভেঙে পড়ল ব্যক্তিগত বিমান, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

থালাপতি’র ডুপ্লিকেটেই জমছে প্রচার! কলাথুরে নজর কাড়ছেন বিজয় মাধি

উত্তর জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘন্টা ঘুরপাক খেতেই আতঙ্কে চোখে জল যাত্রীদের

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ