আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ১৯৭ কোটি টাকা ছাড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধিঃ চলতি বছর নির্দিষ্ট সময়ে পর্যাপ্ত বৃষ্টির অভাব ছিল। ফলে মরশুমের চাষের বীজ বপনে সমস্যায় পড়েছিলেন কৃষকেরা। এবার তাঁদের জন্য বড় ছাড়ের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯৭ কোটি টাকা ছাড় ঘোষণা করলেন।

মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া ‘এক্স’ হ্যান্ডেলে লিখেছেন, ‘‘২ লক্ষ ৪৬ হাজার ক্ষতিগ্রস্ত কৃষকের জন্য ১৯৭ কোটি টাকা ছাড় দেওয়া হয়েছে। যাঁরা বৃষ্টিপাতের ঘাটতির কারণে ধান বপন করতে পারেননি, তাঁদের দাবির কথা মাথায় রেখেই বাংলা শস্য বীমা (বিএসবি)-র অধীনে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। এই ফসল বীমা প্রকল্পে পুরো প্রিমিয়ামের পরিমাণ পরিশোধ করার দায়িত্ব রাজ্য সরকারের। কৃষকদের কিছু দিতে হবে না।’’

কত পরিমাণ অর্থ কত সংখ্যক কৃষককে দেওয়া হয়েছে তাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।  তিনি লিখেছেন, ‘‘২০১৯ সালে প্রকল্পটি কার্যকর হওয়ার পর থেকে আমরা ৮৫ লক্ষ কৃষককে ২৪০০ কোটির বেশি অর্থ প্রদান করেছি। জয় বাংলা!’’

মুখ্যমন্ত্রীর ঘোষণায় স্বস্তি পেয়েছেন বাংলার বড় অংশের কৃষকেরা। পাশপাশি এই উৎসবের মরশুমে তাঁরা চিন্তামুক্তির নিঃশ্বাস ফেললেন বলেই ধারণা। চলতি বছরে রাজ্যে বিভিন্ন জেলার বিক্ষিপ্ত বৃষ্টির কারণে সমস্যায় পড়েন কৃষকেরা। মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানানো হয়।  রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকদের সঙ্গে কথা বলে এই ছাড়ের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।  

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

ভোট শেষের মুখে নোয়াপাড়ায় উত্তেজনা, বচসা ঘিরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

ব্যারাকপুরে পুরসভার কর্মী রাজনৈতিক দলের এজেন্ট হয়ে বুথে বসার অপরাধে আটক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ