চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুজোর ভিড়ে বেখেয়াল হলেই বিপদ, বাড়ছে ছিনতাইয়ের ঘটনা

নিজস্ব প্রতিনিধিঃ পুজোর কয়েকটা দিন শুধুই ঠাকুর দেখার পালা। রাত বাড়লেই বাড়ছে ভিড়। হোল নাইট ঠাকুর দেখাতে মেতেছে মানুষ। এই ভিড়ের মাঝেই সতর্ক হতে হবে। বাড়ছে ছিনতাইয়ের ঘটনা। ভিড়ের মধ্যেই অতর্কিতে মোবাইল, ব্যাগ ছিনিয়ে নেওয়া হচ্ছে। ঘটনায় ছয়জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে বিধাননগর পুলিশ।

এরকম একাধিক অভিযোগ জমা পড়েছে পুলিশের কাছে। অনেকেই ঠাকুর দেখার কারণে সেদিকেই মন দিয়ে রাখেন। ফলে বেখেয়াল হলেই ছিনতাই করে নিয়ে যাওয়া হচ্ছে ব্যাগ, মোবাইল, হাতে থাকা দামি জিনিস। এরমধ্যেই ছয়জন পুলিশের জালে ধরা পড়েছে। ধৃতদের মধ্যে একজন রিজেন্ট পার্ক, একজন বাগুইআটির এবং বাকি চারজন সোনারপুরের বাসিন্দা।  গ্রেফতার করা হয়েছে।

পুজোর নজরদারিতে কলকাতায় মোতায়েন অতিরিক্ত পুলিশ। টহলদারি চলছে সমস্ত রাস্তায়। তবু ভিড়ের মধ্যে ছিনতাই করে নিমেষে ভ্যানিশ হয়ে যাচ্ছে অপরাধীরা। কোনওরকম অসুবিধায় পড়লেই পুলিশের কাছে অভিযোগ জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পুজোর উন্মাদনায় মাতলেও মানুষকে সতর্ক হতে জানিয়েছে পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

ফের রাজপথে মমতা, ২৭ এপ্রিল যাদবপুর থেকে ভবানীপুর পর্যন্ত মিছিলে হাঁটবেন

বঙ্গে দ্বিতীয় দফার ভোটে ২৩২১ কোম্পানি আধা সেনা, কলকাতায় কত?

ভোটের কাজ করতেই হবে অধ্যাপকদের, জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ