চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অষ্টমীতে রাজ্যবাসীকে শুভেচ্ছা অভিষেকের

নিজস্ব প্রতিনিধিঃ অষ্টমীর বেলা গড়িয়েছে। সকাল থেকেই ঠাকুর দেখা ও পুষ্পাঞ্জলির পালা। মানুষ এখন পুজোর আনন্দে মাতোয়ারা। রাজ্যজুড়ে উৎসবের আমেজ। মহালয়া থেকেই মানুষ প্রতিমা দর্শনে বেরিয়ে পড়েছে। অষ্টমীতে সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে পুষ্পাঞ্জলির ভিড় জমেছে। সন্ধ্যে নামলেই তিলধারণের জায়গা থাকবেনা।  এই আমেজেই সকলকে অষ্টমীর শুভেচ্ছা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সোশ্যাল মিডিয়ায় লিখলেন, “শুভ মহাঅষ্টমী। দুর্গা অষ্টমীর পবিত্র দিনে আমি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমরা মায়ের কাছে অষ্টমীর পুষ্পাঞ্জলি দিই। তাই মা দুর্গার আশীর্বাদ আমাদের জীবনকে ভালবাসা, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য দিয়ে পূর্ণ করুক”। 

উল্লেখ্য, রাজ্যে তৃতীয়বার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস।  তৃণমূলেরকালেই দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ তালিকায় স্বীকৃতি পেয়েছে। তাই এই নিয়ে বাড়তি আনন্দ রয়েছেই। পুজো এক ভিন্ন মাত্রা নিয়েছে। মুখ্যমন্ত্রী পায়ে চোট থাকা সত্ত্বেও একাধিক পুজো ভার্চুয়ালি উদ্বোধন করেছেন। দশমীর কার্নিভালে তিনি আসবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় পুজো উপলক্ষ্যে নিজের সংসদ এলাকায়  ‘পুজোর উপহার’ তুলে দিয়েছেন। অভিষেক নিজেও বলেছিলেন যে, ‘আমরা রাজ্য সরকারে আসার পর পুজো অন্যমাত্রা পেয়েছে। এখন মহালয়া থেকেই পুজো শুরু হয়ে যাচ্ছে’। 

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

ফের রাজপথে মমতা, ২৭ এপ্রিল যাদবপুর থেকে ভবানীপুর পর্যন্ত মিছিলে হাঁটবেন

বঙ্গে দ্বিতীয় দফার ভোটে ২৩২১ কোম্পানি আধা সেনা, কলকাতায় কত?

ভোটের কাজ করতেই হবে অধ্যাপকদের, জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ