অষ্টমীর দুপুরে ঢাকেশ্বরী মন্দিরে হাজির শেখ হাসিনা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রাণের উ‍ৎসব দুর্গাপুজোয় মেতে উঠেছেন গোটা দেশের হিন্দুরা। রবিবার সকাল থেকেই মণ্ডপে-মণ্ডপে অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য ভিড় উপচে পড়েছিল। প্রিয় উ‍ৎসবে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানাতে দুপুরে আচমকাই ঢাকেশ্বরী মন্দিরে হাজির হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁকে নাচে-গানে বরণ করে নেওয়া হয়। পুজোর উদ্যোক্তা ছাড়া পুরোহিতদের সঙ্গেও কথা বলেন বঙ্গবন্ধু কন্যা।

পরে মণ্ডপ চত্বরে আয়োজিত এক সভায় হিন্দুদের প্রাণ খুলে উ‍ৎসবে মেতে ওঠার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। তবে ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে নৃশংসভাবে খুনের পরে অসাম্প্রদায়িক চেতনা নষ্ট হয়েছে। তবে ফের আমরা অসাম্প্রদায়িক চরিত্র ফিরিয়ে আনতে পেরেছি। আজকে যেহেতু উৎসবের একটা দিন তাই কী দিলাম, কী পেলাম আর কী পেলাম না, সে কথায় আমি আজ যেতে চাই না। আমরা সবাই বাংলাদেশি, আমরা এ মাটির সন্তান সবাই, এ মাটিতে নিজ নিজ অধিকার নিয়ে সবাই চলবে। সে অধিকার যাতে সুপ্রতিষ্ঠিত থাকে সেই চেষ্টাই আমরা করব। মানুষের কল্যাণ করাটাই একমাত্র আমাদের দায়িত্ব।’

আওয়ামী লীগ সব সময় হিন্দু সম্প্রদায়ের পাশে ছিল বলে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের উপরে অতীতে অনেক অত্যাচার-নির্যাতন হয়েছে। বারবার হামলা হয়েছে। কিন্তু আওয়ামী লীগ সব সময় তাদের পাশে ছিল এবং পাশে আছে।’চলতি বছরে সারা দেশে ৩২ হাজারের উপর পুজো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশে সবস্থানেই শান্তিপূর্ণভাবে পুজো হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করছে। আমাদের যতটুকু করার সেটুকু করেছি। আমাদের নেতাকর্মী, আইনশৃঙ্খলা বাহিনী প্রত্যেকেই আপনাদের পাশে আছে। কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।’

তোলাবাজি, হুমকি, ব্ল্যাকমেলের অভিযোগে উত্তরপাড়ায় গ্রেফতার ইউটিউবার

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

নাবালিকাকে ধর্ষণ-হত্যার প্রতিবাদে ধর্ষকদের বাড়িতে আগুন, পুড়ে মৃত্যু তিন পড়শির

টানা ১৯ বার সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তকমা পেল আইসল্যান্ড, ভারত-পাকিস্তান কত নম্বরে?

কাঁদতে কাঁদতে শ্মশান থেকে বেরোচ্ছেন সলমান, কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ নায়ক

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

সই জাল কাণ্ড: সময় চেয়ে সিআইডিকে ফের চিঠি অভিষেকের

বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ

‘শ্মশানে যাই, আত্মাদের সঙ্গে কথা বলি’, শেফালিকে হারিয়ে আজও শোকাতুর পরাগ