ভিড়ের শীর্ষ ছুয়েছে অষ্টমীর রাত, নবমী এখনও বাকি…

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অষ্টমীর সকাল থেকেই রাস্তাঘাট ছিল ফাঁকা। সকাল সকাল মণ্ডপে অঞ্জলি সেরে তবে কি ভিড় কমতে শুরু করল? সেই দৃশ্যই বদলে গেল বিকেলের পর। পুজোর বাকি দিনগুলিতে যেমন সন্ধ্যা হতেই ভিড় জমতে থাকে। তেমনই অষ্টমীর সন্ধ্যা হতেই প্যান্ডেলগুলি দেখতে বোঝা যায় যে, মানুষের ভিড় সুনামির মত আছড়ে পড়েছে।, উত্তরকে কিছুটা টেক্কা দিয়ে দক্ষিণে মানুষের ঢল নেমেছে বেশি। 

একডালিয়া, সুরুচি সংঘ,চেতলা, ত্রিধারা, বাদামতলা আষাঢ় সঙ্ঘ, সিংহি পার্ক, মুদিয়ালি, দেশপ্রিয় পার্ক থেকে শুরু করে সর্বত্র মানুষের ভিড়ে তিলধারণের জায়গা নেই।  বাকি দিনের ভিড়কে টেক্কা দিয়েছে অষ্টমীর রাতের ভিড়।

কলকাতার পুজো মানেই ভিড় জমবে তা বলাবাহুল্য। দূরদূরান্ত থেকে মানুষ কলকাতার পুজো দেখতে এসেছে। শহরের একপ্রান্ত থেকে আরেক প্রান্তে মানুষের ভিড় সর্বত্র।  অনেকে উত্তরের পুজো দেখা সেরে দক্ষিণে যাবে। কেউ আবার দক্ষিণ সেরে উত্তরে। অষ্টমীর সকাল থেকে অঞ্জলির লাইন সেরে ভিড় কার্যত গুটিয়ে গিয়েছিল বলেই দেখা যায়। কিন্তু বিকেল হতেই পিলপিল করে আনাগোনা বেড়েছে মানুষের। ভিড় সামলাতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। শুধু কলকাতায় নয় জেলার পুজোগুলিতেও মানুষের ঢল নেমেছে।

আজ নবমী। পুজো প্রায় শেষের মুখে। এর মধ্যে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী নবমী থেকেই বৃষ্টির খবর রয়েছে। তাই আগেভাগেই প্রতিমা দর্শন সেরে ফেলতে চাইছে মানুষ।  তবে নবমীর রাতেও মানুষের ভিড় বাড়বে। বৃষ্টি হলেও তা উপেক্ষা করে মানুষ রাস্তায় বের হবে এমনটাই ধারণা।

আদালতে পৌঁছল না স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলার কোনও নথি! জামিন পেলেন প্রশান্ত

তৃণমূলের ভাঙন আরও চওড়া, শুভেন্দুর ভূয়সী প্রশংসা ‘ঋতব্রতর’

বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর ‘অপরাধে’ বাম আমলেই ঘর ছাড়া! ৩৩ বছর বাদে ফিরলেন বিমলচন্দ্র

‘বোন’ প্রিয়াঙ্কার কাছে হারলেন ‘দাদা’ রাহুল, কর্নাটকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে শিবকুমার!

বার্নপুরে চলল উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে ভাঙা হল ইস্কোর জমিতে থাকা তৃণমূলের অফিস

বুধ থেকে শুক্র দক্ষিণের সব জেলা জুড়ে চলবে ঝড়- বৃষ্টির দাপট, সতর্কতা জারি

তুষারঢাকা স্বর্গ, গরমের ছুটিতে ঘুরে আসুন মানালির রোহতাং পাস

কর্নাটকে কুর্সি বদল! অবস্থান বদলে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে রাজি সিদ্দারামাইয়া

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

৩ হাজার দিয়ে নদী পেরিয়ে ভারতে, ২ হাজারে আধার কার্ড বানিয়ে কলকাতায়,তারপর কী ঘটল…

বাংলাদেশে ভয়াবহ আকার নিয়েছে হাম, ৭২ দিনে মৃত্যু ৫৫৫ শিশুর

6000mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লে সহ বাজারে হাজির HMD Vibe2  5G স্মার্টফোন