বঙ্গে দুর্যোগ কেটেছে, লক্ষ্মীপুজোর দিন সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি হবে

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলা থেকে নিম্নচাপের দুর্যোগ আপাতত কেটে গিয়েছে। দক্ষিণবঙ্গে বুধবার সন্ধ্যের পর থেকে রবিবার পর্যন্ত প্রধানত আকাশ পরিষ্কার থাকবে। এমনকি দার্জিলিং জলপাইগুড়ি কালিংপং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে হালকা বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার ও কোচবিহারে। শুক্রবার কলকাতার রেড রোডে কার্নিভাল উৎসবের দিনও আকাশ থাকবে ঝকঝকে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দুর্গাপূজা শেষ হয়েছে আর এর মধ্যেই আবহাওয়াতে বড় ধরনের পরিবর্তন আসছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর(Alipur Weather Office)।

ইতিমধ্যে এই গভীর রাত ও ভোরের দিকে কিছুটা ঠান্ডা অনুভব হচ্ছে। আগামী তিন দিনের মধ্যে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রিতে পৌঁছবে। অপরদিকে সর্বনিম্ন তাপমাত্রা বুথ ও বৃহস্পতিবার নাগাদ সর্বনিম্ন ২৪° হতে পারে। শুক্রবার হঠাৎ লক্ষ্মী পুজোর আগের দিন সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রির ঘরে নামতে পারে।

লক্ষী পুজোর(Laxmi Pujo) দিন সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রির ঘরে পৌঁছবে। চলতি মাসের ৩১ শে অক্টোবর আবার সর্বনিম্ন তাপমাত্রা দুই ডিগ্রি বেড়ে ২৫ ডিগ্রির ঘরে পৌঁছবে। এবার যেহেতু বর্ষা পাহাড়ী এলাকাসহ সর্বত্র ব্যাপকভাবে হয়েছে তাই কালীপুজোর সময় ঠান্ডা ভালোই অনুভব হতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিশেষজ্ঞরা মনে করছেন। এদিকে দিল্লির মৌসুম ভবন মনে করছে এবছর জাঁকিয়ে পড়বে শীত হার কাঁপানো শীতে গোটা দেশকে জবুথবু করে দেবে আবহাওয়া।

দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের