কার্নিভালে ফের পুজোর আমেজে সেজে উঠবে তিলোত্তমা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুজো শেষে ফের একবার পুজো দেখার আনন্দ। শুক্রবার(২৭ অক্টোবর) তিলোত্তমায় দুর্গা পুজোর কার্নিভালে মাতবে কলকাতা। যা নিয়ে জোরদার প্রস্তুতি। কলকাতার দুরগাপুজো ইতিমধ্যেই ইউনেস্কোর হেরিটেজ তালিকায় নাম তুলেছে। ফলে বিশ্বজুড়েই কলকাতার দুর্গাপুজোর সমাদৃত। যা দেখার জন্য মুখিয়ে থাকেন সকলে।

শুক্রবার বিকেল ৪টেয় শুরু হবে কার্নিভাল। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরই মস্তিষ্কপ্রসূত এই ভাবনা আজ বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছে। অংশ নেবে ১০১টি পুজো কমিটি। যার মধ্যে ৮৮টি কলকাতার পুজো ও হাওড়ার ১৩টি। উপস্থিত থাকবেন বিদেশি অতিথিরা।  আলোকসজ্জা থেকে শুরু করে কোন কিছুতেই খামতি নেই। পুজো শেষে আবার পুজোর ছন্দ মনে করাবে তিলোত্তমা।

কার্নিভালে অংশ নেওয়া পুজো কমিটিগুলোর জন্য বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। প্রতিটি পুজো সর্বাধিক তিনটি ট্যাবলো নিয়ে যেতে পারবে। একটি শোভাযাত্রায় সর্বাধিক ৫০ জন থাকতে পারবে। মুখ্যমন্ত্রীর জন্য কোনও উপহার আনা যাবেনা। কার্নিভালে প্রতিটি পুজো প্রদর্শনের জন্য ৫ মিনিট করে সময় পাবে। কার্নিভালের পর প্রতিমা নিরঞ্জন দেওয়া হবে।  

বৃহস্পতিবার মধ্যরাত থেকেই কলকাতার বিভিন্ন রাস্তায় যান চলচল নিয়ন্ত্রণে রাখা হয়েছে।  কোন কোন রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। কোন রাস্তায় যান চলাচল আংশিক বন্ধ। হেস্টিংসের দিক একে একে রেড রোডে ঢুকবে পুজো কমিটির ট্যাবলোগুলি। পুলিশ আধিকারিকদের নজরদারি থাকবে। প্রতিমা নিরঞ্জনের সময়ও পুলিশ প্রশাসনের নজরদারি থাকবে।

রেড রোডে প্রায় তিন হাজার পুলিশকে মোতায়েন করা হয়েছে।  ডিসি ব়্যাঙ্কের ১৭, এসি ব়্যাঙ্কের ৪৪ ও ৪টি কুইক রেসপন্স টিম থাকবে। পাশাপাশি ৮টি ওয়াচ টাওয়ার, ৬টি পুলিশ অ্যাসিসট্যান্স বুথ এবং ৮টি অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা রয়েছে।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা