Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মনোনয়নপত্রে পশ্চিমবঙ্গে ধর্ষণের মামলার কথা লুকিয়ে বিপাকে কৈলাশ বিজয়বর্গীয়

Share:

নিজস্ব প্রতিনিধি, ইন্দোর: মনোনয়নপত্রে পশ্চিমবঙ্গে তাঁর বিরুদ্ধে চলা ধর্ষণ মামলার কথা লুকিয়ে বিপাকে বিজেপির সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে ইন্দোর-১ আসনের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলার তথ্য লুকানোর অভিযোগ জানিয়েছেন কংগ্রেস প্রার্থী সঞ্জয় শুক্লা। কৈলাশের মনোনয়নপত্র বাতিল না করা হলে আদালতের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন তিনি।

বিজেপির অন্দরে কৈলাশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ‘মানসপুত্র’ হিসেবেই পরিচিত। পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারকে উ‍ৎখাতের বিশেষ দায়িত্ব দিয়ে ইন্দোর থেকে কলকাতায় পাঠিয়েছিলেন। পশ্চিমবঙ্গে বিজেপির ভারপ্রাপ্ত পর্যবেক্ষকের দায়িত্ব পালনের সময়ে একাধিক অভিযোগ ওঠে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। তার মধ্যে অন্যতম হল দলেরই এক প্রাক্তন মহিলা কর্মীকে ধর্ষণের অভিযোগ। নির্যাতিতার অভিযোগ, কৈলাশ-সহ বেশ কয়েকজন বিজেপি নেতা তাঁকে ধর্ষণ করেছেন। আলিপুরের সিজেএম আদালতে ওই মামলা বিচারাধীন। মামলা খারিজের জন্য কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যদিও দুই আদালতেই তার আর্জি খারিজ হয়ে যায়।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, কোনও প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকলে তা মনোনয়নপত্রে উল্লেখ করতে হবে এবং সংবাদপত্রে ওই মামলার বিস্তারিত জানিয়ে বিজ্ঞাপন দিতে হবে। কিন্তু ইন্দোর-১ আসনের বিজেপি প্রার্থী কৈলাশ বিজয়বর্গীয় তাঁর মনোনয়নপত্রে পশ্চিমবঙ্গে থাকা ধর্ষণের মামলা এবং ছত্তিশগড়ে থাকা একটি মামলায় পলাতক থাকার কথা উল্লেখ করেননি। কংগ্রেসের অভিযোগ, নিজের অপকর্ম ধামাচাপা দিতেই মনোনয়নপত্রে একাধিক মামলার কথা লুকিয়ে গিয়েছেন ইন্দোর-১ আসনের বিজেপি প্রার্থী।

ঋষভ পন্থকে অধিনায়কের পদ থেকে সরানোর দাবি রোহান গাভাস্কার-মনোজ তিওয়ারির

‘আমরা হারিনি, পদত্যাগের প্রশ্নই ওঠে না,’ কালীঘাটে সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি মমতার

‘পরিবর্তন আসুক শান্তিতে, হিংসার পথে নয়’, নতুন সরকারকে নিয়ে পোস্ট কাঞ্চনের

স্বল্প বাজেটে পাহাড় সফর, ভ্রমণপিপাসুদের নতুন ঠিকানা  কোডাইকানাল

‘মানুষের ভোটে নয়, বিজেপি-কমিশনের আঁতাতে হেরেছি’, পরাজয় নিয়ে বার্তা মমতার

মহাকরণে সংস্কার চলছে ,নবান্ন থেকেই পরবর্তী বাংলার মুখ্যমন্ত্রী কাজ চালাবেন

এবার OTT-র দুনিয়ায় গুলশান গ্রোভার! মটকা কিং-এ নতুন লুকে ‘ব্যাড ম্যান’

ভোটে জিততেই রুদ্রনীলকে ফোন টলিউড ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিতের, কী কথা হল?

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ইডির

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ