Loading live market data...
Loading active stocks...
Connecting...

দৌড়তে গিয়ে হৃদরোগে আক্রান্ত, স্মার্ট ওয়াচের দৌলতে প্রাণে রক্ষা

Share:

আন্তর্জাতিক ডেক্সঃ স্মার্ট ওয়াচের (Smartwatch) দৌলতে হার্ট অ্যাটাক (Heart Attack) থেকে বাঁচলেন ৪২ বছর বয়সী এক ব্যক্তি। শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই ঘটনা ঘটেছে যুক্তরাজ্যে (United Kingdom)। স্মার্টওয়াচের দৌলতে হার্ট অ্যাটাক থেকে বাঁচার পরেই ওই ব্যক্তি তাঁর অভিজ্ঞতার কথা শেয়ার করেন। যুক্তরাজ্যের ৪২ বছর বয়সী হকি ওয়েলসের সিইও পল ওয়াফাম সোয়ানসির মরিস্টন এলাকায় নিজের বাড়ির কাছে সকালে দৌড়াতে বেড়িয়েছিল । সেই সময় তাঁর আচমকাই বুকে তীব্র ব্যথা অনুভূত হয়। এই অবস্থায় তিনি তার স্মার্টওয়াচের মাধ্যমে তার স্ত্রীর সাথে যোগাযোগ করেন। তাঁর স্ত্রী সেই কথা শুনেই তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

একটি অনলাইন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে হকি ওয়েলসের সিইও  জানান, ‘আমি সকাল সাতটা নাগাদ দৌড়াতে গিয়েছিলাম এবং প্রায় পাঁচ মিনিটের মধ্যে আমার বুকে প্রচণ্ড ব্যথা শুরু হয়।ব্যাথা ছিল অবিশ্বাস্য। তাই সেই সময় আমি আমার ঘড়িটি ব্যবহার করে স্ত্রী লরাকে ফোন করি। সৌভাগ্যবশত, আমি বাড়ি থেকে মাত্র পাঁচ মিনিট দূরে ছিলাম, তাই তিনি আমাকে দ্রুত গাড়িতে করে হাসপাতালে নিয়ে যেতে পেরেছেন। এরপরেই হাসপাতালের কার্ডিয়াক সেন্টারের ক্যাথেটারাইজেশন ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা জানান একটি ধমনী বন্ধ হয়ে গিয়েছে । সেই কারণেই হার্ট অ্যাটাক হয়েছে। ডাক্তারদের চিকিৎসায় তিনি দ্রুত সুস্থ হয়ে ৬ দিনের মধ্যেই বাড়ি ফিরেছি।’

হকি সুস্থ হওয়ার পরেই তার স্ত্রী এবং হাসপাতালের কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। প্রসঙ্গত, স্মার্টওয়াচ এরআগে অনেক বার জীবন রক্ষাকারী হিসাবে কাজ করেছে। স্মার্টওয়াচে হৃদস্পন্দন, ইসিজি-র মত গুরুত্বপূর্ণ কাজ দ্রুত করা যায়। এরফলেই ব্যবহারকারীদের স্বাস্থ্যের অস্বাভাবিকতা দ্রুত শনাক্ত করা সম্ভব হয়। তাই জীবন রক্ষাকারী হিসাবে স্মার্টওয়াচের গুরুত্ব অপরিসীম।

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রিয় খাবার পান্তা ভাত, ভাজা ইলিশ

‘পুণের FTII-এর মতো থিয়েটার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠবে বাংলায়’, ঘোষণা অমিত শাহ-র

‘১৫ বছর টলিউডে কোনও রাজনীতি ছিল না’, বাংলায় পালাবদল হতেই বিস্ফোরক রচনা

বারাসতে দুষ্কৃতীদের দখল নেওয়া তৃণমূলের অফিস ফিরিয়ে দিল বিজেপি

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শিক্ষাগত যোগ্যতা কী, জানেন?

‘ভয় আউট, ভরসা ইন’, মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর বড় বার্তা শুভেন্দুর

অজয় মুখোপাধ্যায়ের পর দ্বিতীয় মুখ্যমন্ত্রী পেল পূর্ব মেদিনীপুর, শপথের পথে শুভেন্দু

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

‘সোনার বাংলায় অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই’, শুভেন্দুকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে বললেন অমিত শাহ

মাধ্যমিকে আশানুরূপ ফল না হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা মাধ্যমিক পরীক্ষার্থীর

জলজীবন মিশনের বকেয়া মিলতে চলেছে, কেন্দ্র ২৭০০ কোটি টাকা দিচ্ছে রাজ্যকে