হামাসের ভয়ে ইজরায়েল ছাড়ছেন ইহুদিরা

Share:

আর্ন্তজাতিক ডেস্ক: গত অক্টোবর মাসে হামাস গোষ্ঠী গাজা থেকে ইজরায়েলের উদ্দেশ্যে রকেট হামলা চালায়। ঘটনায় ১ হাজার ৪০০ অসামরিক ব্যক্তির মৃত্যু হয়। শিশু, মহিলা ও বৃদ্ধসহ ২০০ জনের বেশি ইজরায়েলিকে পণবন্দি করে হামাস। তারপরেই গাজাকে হামাস মুক্ত করতে পাল্টা হামলা চালিয়েছে ইজরায়েল। এতে প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন প্য়ালেস্তাইনের নারী, শিশুসহ বেসামরিক মানুষ। ক্রমাগত চলছে বোমা বর্ষণ এবং বেড়ে চলেছে মৃত্য়ু মিছিল। এ অবস্থায় নিজ জন্মভূমিকে নিরাপদ মনে করছেন না ইহুদিরা। হামাসের আক্রমণের ভয়ে দেশ ছাড়ছেন হাজার হাজার ইজরায়েলি।

এই যুদ্ধ শুরুর পর থেকেই দেশত্যাগী মানুষের স্রোত দেখা যাচ্ছে ইজরায়েলি বিমানবন্দরে। সম্প্রতি এক ব্রিটিশ সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইজরায়েলের চাইতে পাশের ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র সাইপ্রাসকে বেশি নিরাপদ মনে করছেন ইজরায়েলের মানুষ। প্রতিদিন অন্তত এক হাজার ইহুদি পাড়ি দিচ্ছেন সাইপ্রাসে।

সাইপ্রাস কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন এতো মানুষ সাইপ্রাসে যাওয়ায় সংকটের মুখে পড়েছে ইহুদি কমিউনিটি সেন্টার। করিডোর এবং বিনোদনের স্থানগুলো ভরে গেছে মানুষে। তবে, সংকটকালে সাইপ্রাসে শরণার্থীদের এমন আগমন নতুন নয়। এর আগে ২০০৬‍ সালে লেবানন যুদ্ধ থেকে পালিয়ে আসা ৩০ হাজার বিদেশি নাগরিকদের জন্য ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে পূর্বের এই দেশটি শরণার্থী শিবির খুলেছিল।

এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, ১৯৪৬ থেকে ১৯৪৯ সালের দিকে নাৎসিদের হাত থেকে প্রাণে বাঁচতে প্রায় ৫৩ হাজার ইহুদি আশ্রয় নিয়েছিল সাইপ্রাসে। ইজরায়েল প্রতিষ্ঠার পর সেখান থেকে পরবর্তীতে ১০ হাজার ইহুদিকে হস্তান্তর করা হয়। এমতাবস্থাতেও যুদ্ধ বিরতি চাইছে না ইজরায়েল। গাজাকে হামাস মুক্ত করতে প্রয়োজনে আরও জোরদার হামলা করতে প্রস্তুত ইজরায়েল। তবে আশঙ্কা রয়েছে, এখনই সংঘর্ষ না থামলে, এর প্রভাব মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলিতে ছড়িয়ে পড়তে পারে বলে মনে করা হয়েছে।

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

নবরাত্রিতে উপোসের ফাঁকে মুখরোচক কিছু খেতে চান? বানান সাবুদানা-বাদামের রেসিপি

খাদ্যাভ্যাস বদলেই বাড়ছে বাতের ব্যথা? নতুন সমীক্ষায় চমকপ্রদ তথ্য

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

৫ ডিসেম্বর রাহু-কেতুর গতিপথ পরিবর্তন, বড় চাকরির সুযোগ আসবে ৩ রাশির জাতকদের

বিশ্রামের সময় হু-হু করে বাড়ছে হৃদস্পন্দন! কোন সমস্যার ইঙ্গিত দিচ্ছে শরীর?

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা