বিশ্বকাপ ফাইনালের দর্শকদের জন্য বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত রেলের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রবিবার আহমেদাবাদে আয়োজিত হবে ২০২৩ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে  ভারত এবং অস্ট্রেলিয়া । এই ম্যাচ দেখতে সারা দেশ, বিদেশ থেকে হাজির হবে প্রায় লক্ষাধিক মানুষ।  তাই এদিন বিশ্বকাপ ফাইনাল দেখার সুবিধার জন্য সেন্ট্রাল রেলওয়ে বিশেষ ভাড়ায় মুম্বাই ও আহমেদাবাদের মধ্যে বিশেষ সুপারফাস্ট ট্রেন চালানোর কথা ঘোষণা করেছে।   এই স্পেশাল ট্রেনগুলির মধ্যে একটি হল CSMT-আহমেদাবাদ স্পেশাল ট্রেন (ট্রেন নং 01153)।

এই ট্রেনটি মুম্বই থেকে ছাড়বে ১৮ নভেম্বর শনিবার রাত সাড়ে ১০ টায় এবং পরের দিন ভোর ৬টা বেজে ৪০ মিনিটে আহমেদাবাদ পৌঁছবে। অপরটি হল আহমেদাবাদ-CSMT স্পেশাল ট্রেন (ট্রেন নং 01154)। ম্যাচ শেষে ২০ নভেম্বর রবিবার রাত ১টা বেজে ৪৫ মিনিটে আহমেদাবাদ থেকে ছাড়বে ট্রেনটি আর ওই দিনই ১০টা ৩৫মিনিটে মুম্বই সেন্ট্রাল পৌঁছবে বিশেষ ট্রেনটি। এই বিশেষ ট্রেনগুলিতে এসি- ২  টায়ার এবং এসি-৩ টায়ার সহ স্লিপার ক্লাস এবং জেনারেল সেকেন্ড ক্লাস কোচ থাকবে। দাদর , পালঘর , ভাপি , সুরাত , বোরিভালি , ভালসাদ , নভসারি এবং ভদোদরা স্টেশনে থামবে এই দুটি ট্রেন ।

ভারতীয় রেলের তরফে জানা গিয়েছে, বিমান ভাড়ার চেয়ে এই ট্রেনের টিকিটের দাম অনেকটাই কম। যাত্রীদের জন্য  ৬২০ টাকায় স্লিপার ক্লাসের টিকিট, ১,৫২৫ টাকায় থ্রি এসি ইকোনমি বার্থ, ১,৬৬৫ টাকায় স্ট্যান্ডার্ড থ্রি এসি সিট এবং ৩,৪৯০ টাকায় ফার্স্ট ক্লাস এসি থাকার ব্যবস্থা করা হয়েছে এই স্পেশ্যাল ট্রেনে। বর্তমানে আমেদাবাদে  বিমানের ভাড়া ছাড়িয়েছে ২০-৪০ হাজার টাকা পর্যন্ত। পাশাপাশি আহমেদাবাদে হোটেল ভাড়া ছুঁয়ে গেছে ১ লক্ষ  টাকা। তবে রবিবার  ভারত এবং অস্ট্রেলিয়ার খেলা নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে টানটান উত্তেজনা।

সুরেন্দ্রনাথ কলেজ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা রুজু পুলিশের

কুলতলীর ইটভাটায় পুলিশের অভিযান, শিশু-সহ ১৮ বাংলাদেশি আটক

গণধর্ষণের পর খুন, নির্জন জায়গা থেকে উদ্ধার নাবালিকা ছাত্রীর পোড়া দেহ

দিনের শুরুতেই ধাক্কা, বুধবার বাজার খুলতেই ৭০০ পয়েন্ট নীচে Sensex

সুরেন্দ্রনাথ কলেজ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে মামলা রুজু

পরিত্যক্ত বাড়িতে মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ‘ধর্ষণ’, গ্রেফতার প্রধান অভিযুক্ত

ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী, কবে মিলবে স্বস্তি? জানাল হাওয়া অফিস

ভারতীয় ক্রিকেট টিমের কোচ হিসেবে গম্ভীরের যোগ্য উত্তরসূরি কে, প্রকাশ্যে নাম

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

লাইকা ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি নিয়ে নজর কাড়ছে Xiaomi 17T সিরিজ

20 হাজারের কমে Vivo-র দুর্দান্ত 5G ফোন, থাকছে ব্যাঙ্ক অফার ও বড় ডিসকাউন্ট

Samsung নিয়ে এল দুর্দান্ত অফার, ২৭ হাজার টাকা কমে মিলছে প্রিমিয়াম স্মার্টফোন