Loading live market data...
Loading active stocks...
Connecting...

শান্তিপুরে চাষের জমিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে চাষীর মৃত্যু, এলাকায় উত্তেজনা

Share:

নিজস্ব প্রতিনিধি,শান্তিপুর: চাষের জমিতে এক চাষীর বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকায়। শুধু চাষী(Farmer) নয় ,বিদ্যুতের ছেঁড়া তারে মৃত্যু হয় একটি প্রাণীর। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি নদীয়ার শান্তিপুর বেলঘড়িয়া ২ নম্বর পঞ্চায়েতের ঘোড়ালিয়া পালপাড়ার নরসিংহ নগর গ্রামের(Narasingha Village)। জানা যায়, মৃত চাষীর নাম বিশ্বনাথ বিশ্বাস। বয়স আনুমানিক ৬৯ বছর। বাড়ি ঘোড়ালিয়া গঙ্গা রাস্তা এলাকায়।

জানা যায়, রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ ওই চাষের জমিতে ঘাস কাটতে যান বিশ্বনাথ বিশ্বাস। এরপর অজান্তেই মাটিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে হাত দিয়ে ফেলেন ওই চাষি। তার আর্তনাদে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়রা। এরপর খবর দেয় শান্তিপুর থানার(Shantipur P.S.) পুলিশকে। পুলিশ গিয়ে দেখে ওই ব্যক্তির হাতে তার জড়িয়ে রয়েছে। যদিও ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই চাষীর। তবে পাশেই মাটিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে মৃত অবস্থায় পড়ে থাকে একটি বেজিও।

স্থানীয়দের দাবি, সকালে হয়তো কোন কারণবশত তার ছিড়ে মাটিতে পড়ে যায়, আর না খেয়াল করার জন্যই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। অন্যদিকে ঘটনাস্থলে পৌঁছায় ওই পঞ্চায়েতের প্রধান বর্ণালী বর্মন। তবে চাষের জমিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে চাষীর মৃত্যুর ঘটনায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর