মেট্রো লাইনে মৃতদেহ উদ্ধার, ব্যাহত মেট্রো পরিষেবা

কলকাতা মেট্রোর রবীন্দ্র সরোবর ও টালিগঞ্জ স্টেশনের মাঝে সুড়ঙ্গের ভিতরে এক যুবকের আত্মহত্যার ঘটনায় স্তব্ধ মেট্রোর আপ ও ডাউন পরিষেবা।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার বুকে শহরের একপ্রান্ত থেকে অপরপ্রান্তে দ্রুত যাতায়াতের ক্ষেত্রে সব থেকে বড় ভরসার নাম হল মেট্রো রেল(Kolkata Metro)। বিশেষ করে দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত অংশ এখন কলকাতা শহরের Lifeline হয়ে উঠেছে। অথচ সেই মেট্রোর একের পর এক স্টেশনে আমরা প্রায়শই আত্মহত্যার ঘটনা দেখতে পাই যা মেট্রো পরিষেবাকেও কিছুক্ষণের জন্য হলেও স্তব্ধ করে দেয়। কিন্তু বুধবার সকাল যে ঘটনা ঘটল তা দেখে সকলের চোখ কপালে উঠে গিয়েছে। টালিগঞ্জ(Tollygunge) ও রবীন্দ্র সরোবর(Rabindra Sarovar) স্টেশনের এর মাঝে সুড়ঙ্গের ভিতরে উদ্ধার হয়েছে একটি মৃতদেহ। আর তার জেরে ডাউন লাইনে অর্থাৎ কবি সুভাষ মুখী ট্রেন চলাচল বন্ধ(Service Stopped) হয়ে গিয়েছে। এখন সব থেকে বড় প্রশ্ন হল এই দেহ এল কীভাবে?

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এদিন সকালে টালিগঞ্জ ও রবীন্দ্র সরোবর স্টেশনের এর মাঝে সুড়ঙ্গের ভিতরে এক যুবক কবি সুভাষগামী ট্রেনের সামনে ঝাঁপ দেয়। ঘটনাটি ট্রেনের চালকের নজরে এলে তিনি ধীরে ধীরে ট্রেনটিকে টালিগঞ্জ স্টেশনে এসে থামিয়ে দেন। এর জেরেই এখন ময়দান থেকে কবি সুভাষগামী লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। নিরাপত্তার খাতিরে আপ লাইনেও ট্রেন বন্ধ রাখা হয়েছে। সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে মেট্রোর নিরাপত্তা। রবীন্দ্র সরোবর ও টালিগঞ্জ স্টেশনের মাঝে সুড়ঙ্গের ভিতরে কী ভাবে পৌঁছালো এই যুবক এখন সেটাই বড় প্রশ্ন হয়ে উঠেছে। দুই স্টেশনেই থাকেন নিরাপত্তারক্ষী ও পুলিশকর্মীরা। তার পরের কীভাবে তাঁদের চোখ ফাঁকি দিয়ে ওই যুবক সুড়ঙ্গের ভিতরে ঢুকে পড়লেন সেটা নিয়েই এখন বড় রহস্য দানা বাঁধছে।

জানা গিয়েছে, ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত বিক্ষিপ্ত পরিষেবা চলছে। কিন্তু কোনও স্টেশনেই পাবলিক অ্যাড্রেস সিস্টেম ঠিক মত কাজ করছে না। উপযুক্ত ঘোষণা না হওয়ায় বিভ্রান্তি ছড়াচ্ছে যত্রীদের মধ্যে। অফিস টাইমে কার্যত চূড়ান্ত দুর্ভোগের মুখে পড়েছেন তাঁরা। এই সুযোগে অটো ট্যাক্সি ইচ্ছা মতো ভাড়া লুটছে। বাদুড়ঝোলা অবস্থা বাসের। মেট্রো সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ৯টা ৪৭ মিনিটে টালিগঞ্জ ও রবীন্দ্র সরোবর স্টেশনের মাঝে আত্মহত্যার ঘটনাটি ঘটে। তারপরেই পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। সকাল ১০টা ১৫ মিনিট থেকে ট্রাফিক ব্লক করে দেহ উদ্ধারের কাজ শুরু হয়েছে। দেহ উদ্ধার না করা পর্যন্ত মেট্রোর পরিষেবা স্বাভাবিক হবে না বলেই জানা গিয়েছে। মনে করা হচ্ছে যে যুবক আত্মহত্যা করেছে সে মেট্রো রেলেরই ঠিকা কর্মী। তবে তাঁর পরিচয় এখনও সামনে আসেনি।

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া