Loading live market data...
Loading active stocks...
Connecting...

২৬ দিন পর ফের ভাটপাড়ার রিলায়েন্স জুট মিল খুলছে

Share:

নিজস্ব প্রতিনিধি,ভাটপাড়া: শ্রমিক মালিক অসন্তোষের জেরে গত ২৬ দিন ধরে বন্ধ ছিল ভাটপাড়ার রিলায়েন্স জুট মিল। অবশেষে সোমবার থেকে মিল খোলার নোটিশ জারি করল ভাটপাড়া রিলায়েন্স জুটমিল(Reliance Jute Mill) কর্তৃপক্ষ। এর ফলে কাজ ফিরে পেল এই মিলের প্রায় পাঁচ হাজার শ্রমিক। মূলত গত ১ নভেম্বর ২০২৩ শ্রমিক মালিক অসন্তোষের জেরে আচমকা টেম্পোরারি সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দিয়ে মিলটি বন্ধ করে দেয় মিল কর্তৃপক্ষ।

আর তারপর থেকেই মিল খোলার দাবিতে সব রাজনৈতিক দল আন্দোলন শুরু করে । রাস্তা অবরোধ হয় ভাটপাড়ায়। আন্দোলনের পর এই মিল নিয়ে ফের রবিবার দীর্ঘ বৈঠকের পর খুলে যায়। সোমবার থেকে এই মিলের মেনটনেন্স এর কাজ শুরু হয় এবং ২ ডিসেম্বর থেকে সম্পূর্ণ উৎপাদন শুরু হবে এই মিলে।ফলে দীর্ঘদিন মিল বন্ধ থাকার পর ফের এই মিল খুলে যাওয়ায় খুশির হাওয়া শ্রমিক মহলে। সবকটি রাজনৈতিক দল দাবি করেছে এই মিল শ্রমিকদের স্বার্থ অক্ষুন্ন রেখে উৎপাদন প্রক্রিয়া চালিয়ে যাবে।

স্থানীয় তৃণমূলের কাউন্সিলর দাবি করেন, রাজ্যের মুখ্যমন্ত্রী(CM) স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন মিল চলাকালীন যদি কোন সমস্যা তৈরি হয় তা টেবিলে আলোচনার মাধ্যমে মেটাতে হবে। কিন্তু বন্ধ করা যাবে না। সম্প্রতি ওই মিলের শ্রমিকরা ভাটপাড়ায়(Bhatpara) রাস্তা অবরোধ করে অবিলম্বে মিল খোলার দাবি জানালে প্রশাসনের পক্ষ থেকে এক সপ্তাহ সময় চাওয়া হয়েছিল। সেই নির্দিষ্ট সময়ের মধ্যেই মিল খোলার সিদ্ধান্ত গ্রহণ করা খুশি সকলে। ওই মিলের ৫ হাজার শ্রমিকের পরিবার তাই নতুন করে কারখানার ভো শব্দ শোনার অপেক্ষায় রয়েছে।

প্রথম বিবাহবার্ষিকীতেই নৃশংসতা! যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বাকে খুনের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে

‘যদি আরেকটু গুরুত্ব দিতাম’, মায়ের ক্যানসার নিয়ে অবহেলার কথা মাতৃদিবসে স্বীকার রাজীবের

প্রয়াত চন্দ্রনাথের বাড়িতে যাবেন শুভেন্দু

১ কোটি টাকার হেরোইনসহ ৪ জন গ্রেপ্তার,মাদক চক্রে চাঞ্চল্য হাজিপুরে

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জারি কমলা সতর্কতা

এসি কেনার বড় সুযোগ, Flipkart সেলে Voltas থেকে LG-র এসিতে বিশাল ছাড়

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করবে রাশিয়া, ঘোষণা পুতিনের

তৃণমূল-বিজেপির সংঘর্ষে মাথা ফাটল তারকেশ্বর থানার ওসি’র, আহত একাধিক পুলিশকর্মী

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

রবি সকালে তামিলনাডুর মুখ্যমন্ত্রী পদে শপথ বিজয়ের, হাজির থাকছেন রাহুল গান্ধি

অল্পের জন্য শতরান হাতছাড়া শুভমনের, রাজস্থানের বিরুদ্ধে ২২৯ রান তুলল গুজরাত

দুর্দান্ত ব্যাটারি ও গেমিং পারফরম্যান্সে  নতুন সমীকরণ, Oneplus Nord 6 -এ মুগ্ধ টেকপ্রেমীরা

বাড়ির বাইরে বিজেপি নেতাকে লক্ষ্য করে পরপর চলল গুলি, অবস্থা আশঙ্কাজনক

অনেক বেশি ঘামছেন? ভাল লক্ষণ নয়! জেনে নিন চিকিৎসকদের মত