আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে ছেলের মুক্তি চোখে দেখা হল না বাবার

Curtesy; Google

নিজস্ব প্রতিনিধি: উত্তর কাশীতে নির্মাণাধীন সিল্কিয়ারা সুড়ঙ্গে আটকে পরা ৪১ জন শ্রমিক অবশেষে নিরাপদে খোলা আকাশের নীচে বেড়িয়ে আসতে পেরেছে। উদ্বিগ্ন পরিবারের মুখেও সেদিন হাঁসি ফুটেছিল। তবে ঝাড়খন্ডের চিত্রটা ছিল অন্য। সুড়ঙ্গে আটকে থাকা এক শ্রমিকের বাবা, ঝাড়খণ্ডের ৭০ বছর বয়সী এক ব্যক্তি উদ্বেগের কারণে মারা যান।

আটকে পড়া ৪১ জন শ্রমিকের সঙ্গে সুড়ঙ্গের বাইরে বেড়িয়ে এসেছিল ঝাড়খন্ডের ২৮ বছর বয়সী ছেলে ভক্তু। কিন্তু ছেলের বাইরে বেড়িয়ে আসার খবর শোনার কয়েক ঘন্টা আগেই মারা যান ছেলের জন্য উদ্বিগ্ন বাসেত ওরফে বারসা মুর্মু।

পূর্ব সিংভূম জেলার বাহদা গ্রামের বাসিন্দা মুর্মু মঙ্গলবার সকাল ৮টার দিকে খাটের উপর বসে ছিলেন। ছেলে ভক্তুর সুড়ঙ্গ থেকে বেড়িয়ে আসার অপেক্ষা করছিলেন। কিন্তু তার প্রায় ১২ ঘন্টা আগেই মারা যান। স্থানীয় সরকারি কর্মকর্তাদের জানিয়েছেন, তারা এখনও মৃত্যুর কারণ নিশ্চিত করে বলতে পারছেন না। যদিও সন্দেহ করা হচ্ছে যে মুর্মু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

অন্যদিকে গত মঙ্গলবার থেকে ভক্তুর মা পিটি মুর্মু কথা বলা বন্ধ করে ফাঁকা জায়গায় তাকিয়ে আছেন। মুর্মু’র জামাতা জানিয়েছেন, যে তিনি তার ছেলের সুস্থতা নিয়ে উদ্বিগ্ন ছিলেন এবং হঠাৎ খাট থেকে পড়ে মারা যান। পরিবারের সদস্যরা জানিয়েছেন, মুর্মু তার ছেলের উদ্ধারের তথ্যের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন।

ডুমারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জীবন ওরাওঁ নিহতের বাড়ি পরিদর্শন করে বলেন, মৃত্যুর কারণ জানা যায়নি। পূর্ব সিংভূমের সিভিল সার্জন ডাঃ জুঝার মাঝি জানিয়েছেন, তাঁদের কাছে মৃত্যুর খবর আছে কিন্তু এখনও কোনও মেডিক্যাল রিপোর্ট তাঁদের কাছে পৌঁছায়নি। ঝাড়খন্ডের আরও ১৪ জনের সঙ্গে ভক্তু এইমস ঋষিকেশ হাসপাতালে চিকিৎসাধীন। উত্তরাখণ্ড সরকার শ্রমিকদের পর্যবেক্ষণে রেখেছে।

ঝাড়খন্ডের শ্রম সচিব রাজেশ কুমার শর্মা জানিয়েছেন, “হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা তাঁদের হেলিকপ্টারে করে রাঁচি নিয়ে যাব।” তিনি আরও বলেন, “কাজ শেষ হয়ে গেলে আমরা আমাদের কর্মীদের দেরাদুনে নিয়ে যাব এবং সেখান থেকে তাঁরা নয়াদিল্লির জন্য রওনা হবেন। দেরাদুন ও রাঁচির মধ্যে কোনও সরাসরি ফ্লাইট না থাকায় তারা নয়াদিল্লি থেকে রাঁচির উদ্দেশ্যে রওনা হবেন।”

Published by:

Share Link:

More Releted News:

করজোড়ে দেবীকে প্রণাম করেই মন্দিরে দুঃসাহসিক চুরি, ভাইরাল সিসিটিভি ফুটেজ

প্রয়াত কিংবদন্তি ফটোসাংবাদিক রঘু রাই, শোকস্তব্ধ শিল্পমহল

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

‘পঞ্জাব কা গদ্দার’, হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে লিখে দিলেন আপ কর্মীরা

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ