দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঘূর্ণিঝড়ের দরুণ বঙ্গে শীতের আমেজ কমবে, বাড়বে তাপমাত্রা

নিজস্ব প্রতিনিধি: আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, ঘূর্ণিঝড়ের জন্য এ রাজ্যে সতর্কতা জারি করা না হলেও এর পরোক্ষ প্রভাব পড়বে বাংলায়। রবিবার আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ দাস এই খবর জানান । তিনি বলেন,ইতিমধ্যেই কলকাতার(Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি ওপরে পৌঁছেছে। আগামী বুধ ও বৃহস্পতিবার কলকাতা-সহ দশটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শীতের আমেজ কমবে, বাড়বে গরম।নিম্নচাপ যেটি তৈরি হয়েছিল বঙ্গোপসাগরে সেটা এখন ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। অবস্থান করছে দক্ষিণ-পশ্চিম বঙ্গপোসাগরের(Bay Of Bengal) উপরে ।চেন্নাই থেকে ২৯০ কিলোমিটার দক্ষিণ- পূর্ব দিকে অবস্থান করছে।

চার ডিসেম্বরসকাল নাগাদ এটা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশে দক্ষিণ উপকূলে পৌঁছাবে। পাঁচ ডিসেম্বর সকালের দিকে অন্ধ্রপ্রদেশ (Andhrapradesh)দক্ষিণ উপকূলে ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে। এর ফলে দক্ষিণবঙ্গে খুব বেশি একটা প্রভাব নেই। ৫ ডিসেম্বর নাগাদ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে সমুদ্র উপকূল অবস্থিত জেলাগুলিতে। ঝাড়গ্রাম, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনার দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। ৬ এবং ৭ ডিসেম্বর দক্ষিণবঙ্গের জন্য কিছুটা প্রভাব থাকবে। বিশেষ করে হালকা বৃষ্টির সম্ভাবনা।

আগামী চার থেকে পাঁচ দিন তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই। দক্ষিণবঙ্গের জন্য দিনের তাপমাত্রায় বিশেষ কোনো পরিবর্তন থাকবে না।দক্ষিণবঙ্গের(South Bengal) জন্য ৭ ডিসেম্বর নাগাদ মেঘলা আকাশ থাকবে ।কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী দু তিন দিন আংশিক মেঘলা আকাশ এবং ৬ থেকে ৭ ডিসেম্বর নাগাদ বৃষ্টিপাতের(Rain) সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের(North Bengal) ক্ষেত্রে এর কোনো প্রভাব নেই। ফলে বৃষ্টির কোন সম্ভাবনা থাকছে না।

Published by:

Share Link:

More Releted News:

বিজেপিকে রুখতে মমতার পাশে কেজরিওয়াল, তৃণমূলের প্রার্থীদের হয়ে প্রচারে আসছেন আপ সুপ্রিমো

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ