জুনিয়র শিল্পীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে গ্রেফতার ‘পুষ্পা’-খ্যাত অভিনেতা

বুধবার হায়দরাবাদ পুলিশ ৩৪ বছর বয়সী মহিলা জুনিয়র আর্টিস্টের আত্মহত্যার প্ররোচনার অভিযোগে জগদীশকে গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা এবং মহিলা জুনিয়র আর্টিস্টকে ব্ল্যাকমেইল করার অভিযোগ রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণী মহলে আবারও কেলেঙ্কারি। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘পুষ্পা’ ছবির মাধ্যমে বিনোদন জগতে দক্ষিণী ইন্ডাস্ট্রির আলাদাই একটি ক্রেজ তৈরি হয়। কেনই বা হবেনা, করোনা মরসুমের পর ভারতীয় বক্সঅফিসকে প্রথম ব্যবসা দেওয়া এই ছবিটির খ্যাতি এখনও মানুষের মুখে মুখে ঘুরছে, ছবির সিক্যুয়াল আগামী বছর মুক্তি পাচ্ছে। অবশ্যই এই ছবিতেও প্রধান ভূমিকায় আল্লু অর্জুন-রশ্মিকা মান্দান্নাকে ছাড়া আর কিছু ভাবাই যায়না। প্রথম সিক্যুয়ালে আল্লুর অভিনয় তাঁকে বিশ্বের অন্যতম সুপারস্টার বানিয়েছিল। যার জন্যে তিনি এ বছর জাতীয় পুরস্কার পেয়েছে। এবার একটি অপরাধের সঙ্গে নাম জড়ালো পুষ্পার। ছবিতে ‘কেশব’ চরিত্রে অভিনয় করেছিলেন জগদীশ প্রতাপ বান্দারি (Jagadeesh Prathap Bandari)। তাঁর ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল।

শোনা গিয়েছে, বুধবার হায়দরাবাদ পুলিশ ৩৪ বছর বয়সী মহিলা জুনিয়র আর্টিস্টের আত্মহত্যার প্ররোচনার অভিযোগে জগদীশকে গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা এবং মহিলা জুনিয়র আর্টিস্টকে ব্ল্যাকমেইল করার অভিযোগ রয়েছে।একটি প্রতিবেদনে বলা হয়েছে, জগদীশ জুনিয়র আর্টিস্টের ছবি একজন ব্যক্তির সঙ্গে জুড়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার হুমকি দিয়েছেন। আর এই ঘৃণ্য ঘটনার পর জুনিয়র আর্টিস্ট হায়দরাবাদে তাঁর নিজস্ব বাসভবনে ২৯ নভেম্বর ফাঁসি দিয়ে মারা যান। মহিলা জুনিয়র শিল্পীটি একাধিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও অভিনয় করেছেন। প্রাথমিকভাবে জগদীশের বিরুদ্ধে তাঁকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পরে মামলাটি তদন্ত করে পুলিশ আত্মহত্যায় প্ররোচনা এবং জগদীশের জড়িত থাকার প্রমাণ পায়। এই ঘটনার সূত্রপাত তখনই, যখন জগদীশ এবং মহিলা জুনিয়র শিল্পী দুজনেই বন্ধু হয়ে ওঠেন। একসঙ্গে চলচ্চিত্রে কাজ শুরু করেন এবং লিভ-ইন সম্পর্ক শুরু করেন।

কিন্তু শীঘ্রই তাঁদের সম্পর্ক ভেঙে যায় এবং মহিলাটি অন্য জুনিয়র আর্টিস্টের সঙ্গে ডেটিং শুরু করে। তখন জগদীশ প্রতাপ, নতুন সঙ্গীর সঙ্গে তাঁর অন্তরঙ্গ মুহুর্তের ছবি এবং ভিডিও তুলে ফেলেন এবং তাঁকে এই ছবির মাধ্যমে হয়রান করেন। এইভাবে বেশ কয়েক মাস ধরে তাঁকে ব্ল্যাকমেইলও করতে শুরু করে অভিনেতা। যে কারণে, মেয়ের মৃত্যুর পর মহিলাটির বাবা পুলিশের কাছে অভিযোগ জানান। তার বাবা দাবি করেছেন যে পুষ্প খ্যাতির কারণে তার মেয়ে হয়রানির শিকার হয়ে চরম পদক্ষেপ নিয়েছে। এদিকে, জগদীশকে ৬ ডিসেম্বর গ্রেফতার করা হয়েএ এবং ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ৩০৬ ধারায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক